কৃষি

নেত্রকোনা ও ফরিদপুরে উচ্চ ফলনশীল গমের ভালো ফলন

নেত্রকোনা ও ফরিদপুরে উচ্চ ফলনশীল গমের ভালো ফলন

নেত্রকোনা ও ফরিদপুরে এবার উচ্চ ফলনশীল গমের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লাভের মুখ দেখবে বলে আশা করছে কৃষক।

নেত্রকোনার মদন, পূর্বধলা, কেন্দুয়া, কলমাকান্দাসহ পাঁচ উপজেলার বহু গ্রামে এবার বারি ২৬ ও ২৭ জাতের গম আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি একর জমি থেকে ৪০ থেকে ৫০ মণ ফলন পাওয়ার আশা করছেন কৃষক।

যেসব জমি উঁচু, সেচ সুবিধা কম, অন্য ফসল চাষ সম্ভব নয়, সেসব অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় এনে গম আবাদ করেছেন কৃষক।

ফরিদপুরে এ বছর জিংকসমৃদ্ধ ব্লাস্ট প্রতিরোধজাত বারি গম ৩৩ চাষ করেছেন কৃষক।

বারি গম ৩৩ নভেম্বরের শেষে আবাদ করে মার্চ-এপ্রিল মাসে উত্তোলন করা যায়।

ফরিদপুরে এ বছর ২৭ হাজার চারশ’ ৭৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীলজাতের গম চাষ হয়েছে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কৃষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…