ক্রিকেট

নেতৃত্ব কেড়ে নেয়ায় মিরাজের ক্ষোভ

মিরাজের ক্ষোভ প্রকাশ, নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঢাকা পর্বে দারুণ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তরুণদের নিয়ে গড়া দলটি তিন ম্যাচের দুটিতে জিতে চমকে দেয়। হোম ভেন্যু চট্টগ্রামে এসে প্রথম ম্যাচ হারের পর অধিনায়ক বদলে ফেলে টিম ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্তে চরম ক্ষিপ্ত মিরাজ।

‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরাল কিছুই বুঝলাম না। দল আমার আন্ডারে রেজাল্ট পেল। আমি নিজেও পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। দল খুশি। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কেনো কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’

‘দুদিন পর তো পারফর্ম করলেও আমাকে দলে রাখা হবে না। এটা তো স্রেফ অপমান। আমি এখনো জাতীয় দলের ক্রিকেটার। এখানে আমাদের নিজেদেরও চ্যালেঞ্জ থাকে। আমাকে সবার থেকে সেরা হতে হবে। জাতীয় টি-টুয়েন্টি দলে আবার ব্যাক করতে হবে। সেভাবেই আমার মানসিকতা ঠিক থাকতে হবে। কিন্তু এমন পরিবেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।’

গুঞ্জন আছে অপমানিত বোধ করায় মিরাজ বিপিএলের চলতি আসরে আর নাও খেলতে পারেন। সন্ধ্যায় ফিরে আসতে পারেন ঢাকায়। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, মিরাজ দলের সঙ্গেই থেকে যাবেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে অধিনায়কত্বে রদবদলটা করা হয়েছে কোচ পল নিক্সনের পরামর্শে। কাউন্টি দল লেস্টারশায়ারের ডাকে দেশে ফিরে যাওয়ার আগে তিনিই নাকি জানিয়ে গেছেন পর্যবেক্ষণ। তার প্রেক্ষিতে চট্টগ্রাম নাঈম ইসলামকে অধিনায়ক করে আর বোলিং কোচ শন টেইটকে দায়িত্ব দেয়া হয় প্রধান কোচের।

বিষয়:চট্টগ্রাম টেইট নিক্সন বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…