চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেতিবাচক তথ্য নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার’

রোকসানা আমিন রোকসানা আমিন
৭:১৯ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ টেলিকম রেগুলেটরী কমিশন বিটিআরসি পরিদর্শনে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রাজনৈতিক ও নারীর প্রতি হয়রানি এবং জঙ্গীবাদ দমনে তথ্য উপাত্ত নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিটিআরসির চেয়ারম্যানকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভার বেশ কিছু সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরেন প্রতিমন্ত্রী। সে সময় সাইবার সিকিউরিটিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।

তারানা হালিম বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ফেসবুকের সঙ্গে চুক্তির একটা সুযোগ ছিল। যে চুক্তিতে ফেসবুককে কনটেন্টের ব্যাপারে ইনডেমিনিটি দেওয়া হতো, সে সুযোগ কাজে লাগানো হয়নি।

Banglabid

তিনি বলেন, ওই সময় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার মতো বড় সুযোগও হাতছাড়া হয়ে গেছে। কেন সেসময় ওই সুযোগ হাতছাড়া হয়ে যায়, সেটা সেই সময়ের সরকারই ভালো বলতে পারবে।

বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সতর্কতামূলক দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে বেড়িয়ে রেগুলেটরী বডি হিসেবে কাজ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়ে বলেন,টেলিকমিউনিকেশন খাতের গতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক কর্মীকে তার দায়িত্ব পালন করতে হবে। থাকতে হবে সব ধরণের লোভ লালসার ঊর্ধ্বে। অবৈধ ভিওআইপি ব্যবসাসহ সব ধরণের অনিয়ম দুর্নীতি রোধে অভিযান জোরদার করতে হবে। এ জন্য কমিশনকে সব ধরনের সহায়তা করবে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়কে সবরকম সহায়তার আশ্বাস বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ।

Reneta

আগামী ২১ ফেব্রুয়ারি ডট বাংলা ডোমেইন চালু করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, নকল মোবাইল হ্যান্ডসেট, অবৈধ ভিওআইপি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকবিটিআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরো হামলার আশঙ্কায় প্যারিসে লক্ষাধিক সেনা মোতায়েন

পরবর্তী

‘ডিজিটাল’ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় ডাচ রানী

পরবর্তী

‘ডিজিটাল’ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় ডাচ রানী

ক্যাহিলের ‍হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার জয়, দ্বিতীয়ার্ধে লড়লো বাংলাদেশ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT