চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের ইনজুরি কতটা গুরুতর? চ্যাম্পিয়ন্স লিগ যাক, বিশ্বকাপে খেলতে পারবেন তো?

শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল দুনিয়ায় এখন এই দুটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। নেইমারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। তবে বিশ্বের নামকরা কয়েকটি গণমাধ্যম যে তথ্য দিচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের ঠিক আগে আগে নেইমার সুস্থ হয়ে উঠতে পারেন। তাতে তার ফিটনেস নিয়ে চিন্তা থাকবে।

ব্রাজিল জাতীয় দলের সার্জন ড. রদ্রিগো লাসমারের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, অপারেশনের পর নেইমারের সুস্থ হতে ৭৫ থেকে ৯০ দিন লেগে যাবে। বিশ্বকাপের বাকি আছে আর ১০২ দিন।

পিএসজির মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে।

অস্ত্রোপচার করাতে নেইমার ইতিমধ্যে ব্রাজিলে পাড়ি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি চলে যান মাটের দেই হাসপাতালে।

Reneta

সার্জন রদ্রিগো লাসমারের নেতৃত্বেই অপারেশন হবে। তাকে সঙ্গ দিবেন প্রোফেসর জেরার্ড স্যালিয়ান্ট। স্যালিয়ান্ট পিএসজির প্রতিনিধি হিসেবে অপারেশন থিয়েটারে যাবেন।

ব্রাজিল জাতীয় দলের সাবেক চিকিৎসক জোসে লুইজ রুনকো জানিয়েছেন, নেইমারের অপারেশনটি খুব একটা জটিল নয়। সবকিছু ঠিক থাকলে অপারেশন করতে এক ঘণ্টা থেকে ৯০ মিনিট সময় লাগবে।

মার্চের ৬ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নামবে নেইমারের পিএসজি। প্রথম লেগে রোনালদোদের মাঠ থেকে ৩-১ গোলে হেরে আসে দলটি।

এই ম্যাচে নেইমারকে পাওয়ার আশা অনেক আগেই শেষ হয়ে গেছে দলটির। এর ভেতর আবার ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নেইমারের ইনজুরি ইস্যুতে ক্লাবটির সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করেছে। পিএসজি প্রথমে দাবি করেছিল, অস্ত্রোপচার লাগবে না। কিন্তু ব্রাজিল হস্তক্ষেপ করার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin12

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT