চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপেকে ছাপিয়ে নায়ক হাকিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি স্কোয়াডেই ছিলেন না চোট আলোচনায়। কাইলিয়ান এমবাপে, নেইমার, মাউরো ইকার্দি অবশ্য ছিলেন। কিন্তু দিনটা ছিল না তিন তারকার পক্ষে। তাতে ঘাম ছুটেছে পিএসজির। জয় যদিও হাতছাড়া হয়নি। জোড়া গোলে নায়ক বনে গেছেন আশরাফ হাকিমি।

ফরাসি লিগ ওয়ানে বুধবার রাতে মেটজের মাঠ থেকে ২-১ গোলের জয় তুলে ফিরেছে পিএসজি। নতুন মৌসুমে লিগে জয়সংখ্যা সাতে ৭ করল লা প্যারিসিয়ানরা।

ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নিয়ে ফেলে পিএসজি। মেটজের একজন ইকার্দির শট বিপজ্জনক জায়গা থেকে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ওঁত পেতে থাকা হাকিমি ফিরতি চেষ্টায় জালে জড়িয়ে দেন বল।

নেইমার-এমবাপে-ইকার্দির সুযোগ হাতছাড়ার মিছিলের মাঝে ৩৯ মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। গুয়েয়ের বাড়ানো বলে জাল খুঁজে নেন কৌয়াটে। সমতাতে আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরেও সুযোগ হাতছাড়া জারি রাখে পিএসজি। স্বাগতিক গোলরক্ষকও দেয়াল হয়ে থাকেন অতিথিদের সামনে। নির্ধারিত সময় ১-১এ কেটে যায়। পয়েন্ট হারানোর শঙ্কা পচেত্তিনোর চোখে-মুখে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে মেটজের ডিফেন্ডার ডেলান ব্রোন দ্বিতীয় হলুদকার্ডে লাল হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সেই ঘটনায় আগ্রাসী প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন দলটির কোচ ফ্রেডেরিক আন্টোনেট্টিও।

Reneta

উত্তপ্ত পরিস্থিতির মাঝে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি আনেন হাকিমি। বলের যোগানদাতা ছিলেন নেইমার। তিন পয়েন্ট পাওয়ার হাসি ফোটে কোচ পচেত্তিনোর ঠোঁটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT