চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ইস্যুতে কঠিন সিদ্ধান্ত নেবেন পিএসজি কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

উনাই এমেরি তাহলে কঠিন পথেই হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন? গোলডটকমে প্রকাশিত খবর সত্যি হলে নেইমারকে এবার নিজের শক্তিটাও দেখাতে চলেছেন পিএসজি কোচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে সাম্প্রতিক সময়ে একের পর এক মশলাযুক্ত সংবাদ যেন দলে বিভক্তি ঘটাতে না পারে, এমেরি তাই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারেন বলে জানাচ্ছে ফুটবল খবরের সাইটটি।

২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর অনেকটা জোর করেই কিছু অপ্রিয় সিদ্ধান্ত কোচের ওপর চাপিয়ে দিয়েছেন নেইমার। এরমধ্যে লিগ ওয়ানে ক্লাব সতীর্থ কাভানির সঙ্গে স্পটকিক নিয়ে ব্রাজিলিয়ান তারকার দ্বন্দ্ব সারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে এমেরিকে। বিষয়টা ছিল অনেকটা কান ঘেঁষে বুলেট চলে যাওয়ার মত।

সাবেক দল সান্তোসে থাকতেও প্রায় একই ঘটনায় ব্রাজিলিয়ান ক্লাবটির কোচ ডরিবল জুনিয়রকে চাকরি ছাড়তে বাধ্য করেছিলেন নেইমার। তাকে স্পটকিক নিতে না দেওয়ায় ডরিবলকে চাকরিচ্যুত করে ছাড়ে সান্তোস।

ক্লাব কিংবা জাতীয় দল। দুই জায়গায় কোচদের নিয়ে সবসময় আপত্তি ছিল নেইমারের। বিষয়টি যে সত্যি তা নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকার এক নিকট আত্মীয়ই, ‘সে মোটেও কোচদের পছন্দ করে না। সান্তোসে থাকতেও কোচদের নিয়ে তার আপত্তি ছিল। বার্সা কোচ লুইস এনরিকের খেলার ধরন তার পছন্দ ছিল না। এমনকি ম্যাচের সময় খেলোয়াড় পরিবর্তন সম্পর্কে তার আপত্তি ছিল।’ -গোলডটকমকে এমনটাই জানান নেইমারের সেই আত্মীয়।

সম্প্রতি উনাই এমেরি ভিডিও সেশনে লম্বা সময় নেয়ায় প্রকাশ্যে রাগ প্রকাশ করেছেন নেইমার। তার সঙ্গে পিএসজি কোচের দ্বন্দ্বের খবরে সরব ফরাসী সংবাদ মাধ্যমগুলো। বিশ্বের দামী ফুটবলার হওয়ায় নেইমার দলে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও খবর। তাতেই বেশ বেজার উনাই এমেরি।

নেইমারকে দেয়া বাড়তি সুবিধা নিয়ে অসন্তোষ আছে ক্লাব সতীর্থদের। সবাইকে যেখানে ক্লাবের লোগো সম্বলিত কিট নিয়ে মাঠে যেতে হয় সেখানে নেইমার মাঠে যান ব্যক্তিগত লোগো লাগানো ব্যাগ নিয়ে। কেবলমাত্র তার জন্যই দুজন বাড়তি ফিজিও থেরাপিস্ট নিয়োগ দিয়েছে পিএসজি। যখন তখন ব্রাজিল কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য আছে প্রাইভেট জেট। আর এসব সুযোগ সুবিধা মোটেও ভাল চোখে দেখেন না পিএসজির খেলোয়াড়রা।

Reneta

তাই সময় থাকতেই বুনো ঘোড়ার ঘাড়ে লাগাম টেনে পোষ মানানোর চেষ্টা করছেন পিএসজি কোচ। নেইমার এবং দলের বাকি খেলোয়াড়দের মধ্যে সংঘাত এড়িয়ে একটি সুখী দলে পরিণত হওয়ার লক্ষ্য এমেরির। তা ব্যর্থ হলে নিজের মুষ্টি শক্ত করতে বাধ্য হবেন বলেই জানাচ্ছে গোলডটকম।

তবে সেটা আদৌ সম্ভব কি-না বা সান্তোস কোচের পরিণতি হবে নাকি এমেরির, সেটাই এখন ভবিষ্যতের প্রশ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারনেইমার-পিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT