চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সমস্যা গুরুতর, অস্ত্রোপচার করাতেই হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অস্ত্রোপচার ছাড়া ভালো হবেন না নেইমার। পিএসজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অস্ত্রোপচার করতে ব্রাজিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

একদিন আগে পিএসজি কোচ উনাই এমেরি দাবি করেছিলেন, নেইমারের অস্ত্রোপচারের খবর নিছক গুজব।

অস্ত্রোপচারের বিষয়ে পিএসজির থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছে ব্রাজিল। বিশ্বকাপের আগে দলের প্রধান খেলোয়াড়ের এই অবস্থায় তারা বসে নেই। নেইমারের ক্লাবের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার বিষয়ে তারাও পাশে থাকছে।

পিএসজি প্রথমে চেয়েছিল নিজেদের তত্ত্বাবধানে চিকিৎসা করাবে। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন সেটি মেনে নেয়নি।

এদিন পিএসজির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন দিনের প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাজিল জাতীয় দল এবং আমরা অস্ত্রোপচারের বিষয়ে যৌথ সিদ্ধান্তে এসেছি।

ঘরের মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে। এরপর অস্ত্রোপচারের বিষয়ে নানা দিক থেকে নানা খবর আসতে থাকে।

Reneta

এই সপ্তাহের শেষ দিকে ব্রাজিলে অস্ত্রোপচার করা হবে। সার্জন ড. রদ্রিগো লাসমার অপারেশন করবেন। তাকে সঙ্গ দিবেন খ্যাতনামা চিকিৎসক প্রোফেসর জেরার্ড স্যালিয়ান্ট। স্যালিয়ান্ট পিএসজির প্রতিনিধি হিসেবে অপারেশন থিয়েটারে যাবেন।

ক্রীড়াবিদদের সার্জারির বিষয়ে স্যালিয়ান্টের বেশ নামডাক রয়েছে। এর আগে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর অস্ত্রোপচার করেছিলেন তিনি।

মার্চের ৬ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে রোনালদোদের মাঠ থেকে ৩-১ গোলে হেরে আসে দলটি।

কোচ এমেরি দাবি করেছিলেন এই ম্যাচে খেলার ‘ক্ষীণ সম্ভাবনা’ আছে নেইমারের। কিন্তু নেইমারের বাবা সেটি অস্বীকার করেন। শেষ পর্যন্ত তার কথাই সত্যি হল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT