চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সঙ্গে এমবাপে-কাভানি, পিএসজির ‘ফাইভ স্টার’ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিনসন কাভানি আগে থেকেই ছিলেন। সঙ্গে যোগ হয়েছেন নেইমার ও কাইলিয়ান এমবাপে। এই আক্রমণত্রয়ী আরেকবার জ্বলে ওঠায় আরেকটি বড় জয় পেয়েছে পিএসজি। স্কটিশ ক্লাব সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে চলতি আসরের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করেছে ফরাসী জায়ান্টরা।

মঙ্গলবার রাতে সেল্টিক পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। সেসময় আলভেজের ক্রসে পা লাগাতে পারেননি কাভানি। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও অবশ্য করতে হয়নি।

ম্যাচের ১৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। রাবিওর বাড়ানো বল ধরে স্বাগতিক গোলরক্ষক ক্রেইগ গর্ডনের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

পরে ২২ মিনিটে গ্রিফিথসের ফ্রি-কিক আটকে সেল্টিককে সমতায় আসতে দেননি পিএসজি গোলরক্ষক অ্যারিওলা।

ম্যাচের ৩৪ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান এমবাপে। বক্সের মধ্য থেকে হেড করে বল বাড়িয়েছিলেন নেইমার, কাভানিকে সেটা আয়ত্তে নিতে না পারলেও এমবাপে সুযোগ হাতছাড়া করেননি।

কাভানি অবশ্য দ্রুতই স্কোরশিটে নাম তুলেছেন। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে। সিমুনোভিচ বক্সের মধ্যে কাভানিকে ফাউল করছিলেন, তাতে বাঁশি বাজিয়ে দেন রেফারি।

Reneta

মধ্যবিরতির পর আরও দুটি গোল পায় পিএসজি। যার একটি আত্মঘাতী। ৮৩ মিনিটে স্বাগতিকদের লুস্তিগের নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ৮৫ মিনিটে দারুণ এক হেডে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন কাভানি।

একই রাতে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির জোড়া গোলে বার্সার ‘মধুর’ প্রতিশোধ

পরবর্তী

জায়ান্টদের রাতে ম্যানইউ-বায়ার্ন-চেলসির উড়ন্ত জয়

পরবর্তী
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়ান্টদের রাতে ম্যানইউ-বায়ার্ন-চেলসির উড়ন্ত জয়

বস 2 সিনেমার প্রধান চরিত্রের মুখের কাছাকাছি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ প্রযোজনার নতুন নীতিমালায় যা থাকছে

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT