চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের উপর বিরক্ত পিএসজি, গ্রীষ্মে ছাড়তে হতে পারে দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফির রেসে বাদ পড়ায় ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিএসজি। আসছে দলবদলে তাকে বিক্রির পরিকল্পনা করছে ক্লাবটি।

খ্যাতিমান ফরাসি ক্রীড়া সাংবাদিক রোমেন মোলিনার বরাতে জানা গেছে এ খবর।

চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে পিএসজিতে তারার হাট বসিয়েছিলেন ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। বুধবার রাতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে বাদ পড়ার ম্যাচে বিবর্ণ ছিল নেইমারের পারফরমেন্স। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুমার উপর হারিয়েছেন মেজাজ, যা ভালো চোখে দেখেনি পিএসজি।

ক্লাবের সাথে ব্যক্তিগত সম্পর্ক ও ধারাবাহিক চোট সমস্যায় বেশির ভাগ সময় জুড়ে দলের বাইরে থাকার সমস্যা রয়েছে নেইমারের। মাঠের বাইরের নানা ইস্যুতে নিয়মিতই আলোচনার টেবিল গরম করে নেইমার। এছাড়াও রেকর্ড পারিশ্রমিকে দলে টানা নেইমার ক্লাবকে এনে দিতে পারেনি সাফল্য। যা সহজভাবে নিচ্ছেন না কাতার আমির।

খেলাইফি ইতিমধ্যেই নেইমার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আসছে দলবদলে ৩০ বর্ষী ব্রাজিলিয়ানকে রাখার পক্ষে নন তিনি।

এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে নেইমারকে পিএসজিতে যুক্ত করেছিল ফরাসি ক্লাবটি। চলমান পরিস্থিতিতে এমন চড়া মূল্যে নেইমারকে দলে টানবে না কোনো ক্লাব, জানা আছে কাতার ধনকুবেরের। তাই অন্তত ১০০ মিলিয়ন ইউরো পেলেও তাকে ছেড়ে দেবে পিএসজি।

Reneta

বিশ্লেষকদের মতে নেইমার অনেকটা সাবেক ফুটবল তারকা রোনালদিনহোর মতো। বার্সেলোনায় থাকাকালীন দুজনেই আলো ছড়িয়েছেন। বার্সা ছাড়ার পরপরই ভক্তদের হতাশ করেছেন। এখন দেখার বিষয় নেইমারকে ফের সেই সুযোগ দেন কিনা খেলাইফি।

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাইফিনেইমারপিএসজিবার্সেলোনারিয়াল মাদ্রিদরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT