চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের অস্ত্রোপচারের খবর ‘ভুয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের ইনজুরি নিয়ে একের পর এক খবর বের হচ্ছে। একবার খবর আসছে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে তো খেলতেই পারবেন না, বরং দুই মাসের জন্য মাঠে বাইরে চলে গেছেন ব্রাজিল তারকা। আবার এই খবরও আসছে, শুধু রিয়াল ম্যাচ নয়, অস্ত্রোপচার করাতে যাওয়া নেইমারের বিশ্বকাপ যাত্রাও অনিশ্চিত। কিন্তু এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ উনাই এমেরি।

বুধবার ঘরের মাঠে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ‘নেইমার অস্ত্রোপচার করাবে না। এটা সত্যি নয়।’

নেইমারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে অবশ্য কিছু জানাননি কোচ। তবে বলেছেন, নেইমারের সঙ্গে আমাদেরও ধৈর্য ধরতে হবে।

আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ওই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে এমেরি বলেন, ‘তার খেলার সম্ভাবনা কম। তবে সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

এর আগে সোমবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টস জানায়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে।

এর একদিন পরই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, নেইমার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অস্ত্রোপচার করাবেন। যার ফলে তিনি দুই মাসের জন্য মাঠে বাইরে চলে যাচ্ছেন এটা একরকম নিশ্চিত।

Reneta

অস্ত্রোপচারের খবরের পর নেইমারের দেশ ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্টস জানায়, শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যাওয়ার পর ঠিকমত সেরে না উঠলে বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে যেতে পারেন তিনি। চোটের ধরণ বলছে, পুনর্বাসন প্রক্রিয়ায় সময় বেশিও লেগে যেতে পারে নেইমারের।

মূর্তিকারিগর

গ্লোবোর প্রতিবেদন জানায়, ৬ মার্চ রিয়ালের বিপক্ষে খেলতেই পারবেন না নেইমার। এমনকি মে’র আগে মাঠেই ফিরতে পারবেন না। যেটা বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগের সময়। ওই একমাসে নেইমারের ভাগ্য নির্ধারিত হবে রাশিয়া যাত্রার জন্য।

কেননা আগে নেইমারের চোটের মত একই চোটে যারা পড়েছেন, তারা দুমাসে তো ফিরতেই পারেননি, কারও কারও অনেক বেশি সময়ও লেগেছে। সেটাই শঙ্কা বাড়াচ্ছে নেইমারকে ঘিরে।

গত রোববার ঘরের মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় গোড়ালিতে বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় ব্রাজিল তারকাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT