চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের অভাব ঘোচাবেন ‘ছোট মেসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

যদি নেইমার বার্সেলোনা ছাড়েন তবে তার অভাবটা পূরণ করবেন কে? ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিকল্প খুঁজে পেতেও বেশি সময় নেয়নি কাতালানরা। নেইমারের শূন্যস্থান পূরণ করতে জুভেন্টাস থেকে ‘ছোট মেসি’ পাওলো দিবালাকে উড়িয়ে আনার পরিকল্পনা এঁটেছে তারা।

জুভদের আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালাকে অনেক আগে থেকেই নজরে রেখেছিল বার্সা। দুর্দান্ত ড্রিবলিং, বলের ওপর দক্ষতার কারণে ‘ছোট মেসি’ তকমা পেতেও বেশি দেরি হয়নি দিবালার। জাতীয় দল অধিনায়ক লিওনেল মেসিকে যথেষ্ট শ্রদ্ধা করেন। মেসির সঙ্গে ক্লাবে একই ক্লাবে খেলার আগ্রহটাও বেশ প্রবল দিবালার। সে কথা মাথায় রেখেই তাকে দলে টানার প্রস্তুতি নিচ্ছে বার্সা। স্প্যানিশ ম্যাগাজিন মার্কা এমনটাই জানিয়েছে।

মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে গড়া  আক্রমণভাগ থাকায় এতদিন গুরুত্ব নিয়ে দিবালার বিষয়টি ভাবেনি স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু এখন ভাবতে হচ্ছে  ‘এমএসএন’ ত্রয়ীর অন্যতম সদস্য নেইমার বার্সা ছেড়ে পিএসজি যাওয়ার গুঞ্জন দিন দিন ডালপালা মেলায়। ব্রাজিলিয়ান তারকা নাকি একটি শর্ত জুড়ে দিয়েছেন কাতালানদের হয়ে খেলার জন্য। তাকে রাখতে হলে পারিশ্রমিক হওয়া চাই মেসির সমান। যা নিদেনপক্ষে এখন বার্সার জন্য অসম্ভব।

নেইমারের বিকল্প হিসেবে লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহো এবং মোনাকোর উঠতি তারকা কাইলিয়ান এমবাপের ব্যাপারেও ভাবছে বার্সা। এরইমধ্যে নাকি কুতিনহো ‘বিক্রয় যোগ্য নহে’ বলে বার্সার প্রস্তাবে জল ঢেলে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আর এমবাপেকে পেতে হলে নির্ধারিত ১৯০ মিলিয়ন বাই আউট ক্লজ পূরণ করতে হবে কাতালানদের।

দিবালার জন্য যদিও বাই আউট ক্লজের শর্ত নেই, তবে দামটা ছুঁতে পারে ১১০ থেকে ১২০ মিলিয়ন ইউরো। যদি ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে পিএসজিতে যেতে দেয় বার্সা তাহলে দিবালাকে পেতে খরচটা বেশি হওয়ার কথা নয়। কিন্তু খরচের কথা চিন্তা করলে যে নেইমারের বিকল্প পাওয়া হবে না সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বার্সাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপাওলো দিবালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT