চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারদের বিরুদ্ধে ফিক্সিং তদন্ত, পিএসজির অস্বীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে পিএসজির ৬-১ গোলে জয়ের ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। ‘সেই ম্যাচে ফিক্সিং হয়ে থাকতে পারে’ -ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার এমন হুঁশিয়ারির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ফ্রান্সের ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর দপ্তর(পিএনএফ)। এমন অভিযোগ অবশ্য সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে পিএসজি।

৩ অক্টোবর নিজেদের মাঠে রেডস্টারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। ম্যাচে হ্যাটট্রিক ছিল নেইমারের। পরে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায় ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ গোলের ব্যবধানে ম্যাচ ছেড়ে দিয়েছে রেডস্টার। পিএনএফের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয় যে, শুক্রবার থেকে তদন্ত শুরু হয়েছে।

ওই ম্যাচের আগে নিজ দলের ৫ গোলের ব্যবধানে হারের পক্ষে ৫ মিলিয়ন ইউরো বাজি ধরেন রেডস্টার বেলগ্রেডের এক কর্মকর্তা। সেই বিষয়টি কানে আসার সঙ্গে সঙ্গে পিএনএফকে অবগত করেছে উয়েফা। ম্যাচে পিএসজির ৬-১ গোলের জয়ে সন্দেহ আরও প্রবল হয়েছে।

লেকিপের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ম্যাচের আগে পিএসজির সভাপতি নাসের আল খেলাফির সঙ্গে গোপনে দেখা করেছিলেন রেডস্টার বেলগ্রেডের কয়েকজন খেলোয়াড়!

পত্রিকাটির এমন প্রতিবেদনকে অবশ্য ভাবমূর্তির জন্য হুমকি মনে করছে পিএসজি। ম্যাচ ফিক্সিংয়ের সমস্ত অভিযোগকে বিবৃতির মাধ্যমে অস্বীকার করেছে ক্লাবটি, ‘সকল প্রকার প্রত্যক্ষ-পরোক্ষ অভিযোগের সঙ্গে ক্লাবের কোনপ্রকার যোগসূত্রই নেই। পিএনএফ থেকে ক্লাবের সঙ্গে কোনপ্রকার যোগাযোগ করা হয়নি। নিজের সুনামের বিপক্ষে কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না। সুনাম অক্ষুণ্ণ রাখতে যেকোনো আইনি ব্যবস্থা নেয়ার ক্ষমতা ক্লাব রাখে।’

অভিযোগ অস্বীকার করেছে রেডস্টার বেলগ্রেডও। সার্বিয়ান ক্লাবটির সভাপতি দ্রাগান জাজিচ জানান এমন অভিযোগ প্রথম শুনলেন তিনি, ‘এই প্রথম আমি এমন অভিযোগ শুনলাম। যে অভিযোগ উঠেছে সেটা পুরোপুরি অসম্ভব। পুরোপুরি মিথ্যা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে উপজেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ৭

পরবর্তী

ফজলে মাহমুদ রাব্বি: কমপ্লিট প্যাকেজ

পরবর্তী
ফজলে মাহমুদ রাব্বি

ফজলে মাহমুদ রাব্বি: কমপ্লিট প্যাকেজ

ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রশমন মহড়ায় ৮ শিক্ষার্থী আহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT