চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে সেরা পরামর্শটাই দিলেন মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফাউলের নাটক করে বিশ্বকাপ থেকেই সমালোচনায় জর্জরিত নেইমার। আসর শেষে কিছুদিন চুপ করে ছিলেন। এরপর এক বিজ্ঞাপনে বিশ্বকাপে সেই আচরণের জবাবদিহিতা দিয়ে আবারও আলোচনা-সমালোচনার তুঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার।

ছেলের দিকে ধেয়ে আসা ক্রমাগত এমন সমালোচনায় আর চুপ থাকতে পারেননি নেইমারের মা নাদিনে গঞ্জালেভস। পুত্রকে রক্ষায় এগিয়ে এসে একহাত নিয়েছেন সমালোচকদের প্রতি। সঙ্গে নেইমারকে দিয়েছেন সমালোচনা সামলানোর টোটকা।

‘হাতেগোনা কিছু লোক তোমাকে সত্যিকারের ভালোবাসবে, আর তোমার মনে কি চলছে সেটা বুঝবে। আমাদের জীবনে বহুবার এমন সময় আসবে যখন আমরা আমাদের পছন্দমত জীবনযাপন করতে পারব না।’

টুইটারে ছেলেকে উদ্দেশ্য করে এমনটাই লিখেছেন নাদিনে। ছেলেকে উদ্দেশ্য করে লিখলেও আদতে তা যে সমালোচকদের ধুয়ে দেয়া সেটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কারও।

জিলেটের এক বিজ্ঞাপন ঘিরে তাকে নিয়ে চলতে থাকা সকল সমালোচনার জবাব নিয়ে হাজির হয়েছিলেন নেইমারও, ‘আপনারা মনে করতে পারেন আমি বাড়াবাড়ি করি। কখনো কখনো হয়ত তাই করি। কিন্তু সত্যি কথা বলতে মাঠে আমাকে খুব ভুগতে হয়।’ -বিজ্ঞাপনের দৃশ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এই কথাতেই আবারও সমালোচনায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসামে তালিকায় বাদ পড়াদের ‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জি

পরবর্তী

বঙ্গমাতার জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত

পরবর্তী

বঙ্গমাতার জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত

পিকআপ ভ্যান চাপায় আহত আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল শঙ্কামুক্ত

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ম্যাট ডেমনকে ‘ব্র্যাড পিট’ বললেন ধারাভাষ্যকার!

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT