চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পাওয়ার ‘বড়’ বাধাটিই কাটল পিএসজির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

নেইমারকে পাওয়ার যুদ্ধে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে পিএসজিকে। সেই পথে আরেকটি সুসংবাদই পেল ফ্রেঞ্চ ক্লাবটি। উয়েফার ফেয়ার প্লে সংক্রান্ত কর্মকর্তা জানিয়ে দিলেন, ব্রাজিলিয়ান তারকাকে কিনলে ফিফার ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ হবে না।

নেইমারকে পেতে প্রয়োজনীয় অর্থ ঢালতে প্রস্তুত পিএসজি। তবে বড় বাধা ছিল ফিফার ফেয়ার প্লে সংক্রান্ত আইনটি। এই আইনে ক্লাবের আয়-ব্যয়ের মাঝে একটা লাগামরেখা টানার ব্যাপার আছে। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে কিনলে পিএসজিকে বছরে আয়ের পরিমাণটাও ৩০০ মিলিয়ন দেখাতে হত বলে খবর। উয়েফার ফেয়ার প্লে কর্মকর্তা আন্দ্রেয়া ট্রেভার্সো জানালেন, আকাশ ছোঁয়া দামে কিনলেও নিয়মের ভঙ্গ হবে না। এতে পিএসজির আইনি জটিলতার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে ক্লাবটি।

পেট্রো ডলারের ঝংকারে বেশি দাম দিয়ে খেলোয়াড় কিনতে গিয়ে ২০১৪ সালে ফেয়ার প্লে আইনে ৬০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হয়েছিল পিএসজিকে। সেজন্যই নেইমারকে পেতে সতর্ক পদক্ষেপ ফেলছিল ফরাসী জায়ান্টরা।

সাবেক ক্লাব সান্তোস থেকে বার্সায় আসার পরে অর্থ সংক্রান্ত জটিলতায় পড়তে হয়েছিল নেইমারকেও। তার নামে মামলা করেছিল সান্তোস। অতীতের তিক্ত অভিজ্ঞতায় নেইমারও নাকি চাইছিলেন সব আইনি জটিলতা এড়িয়েই যেন তাকে দলে টানে পিএসজি।

এখন দুইয়ে-দুইয়ে চার মিলে যাচ্ছে। আইনের দিক থেকেও জটিলতা কাটছে। তাতে নেইমারকে পেতে পিএসজি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছে স্প্যানিশ পত্রিকা এল কুইপে।

‘পিএসজির সামনে আর কোন বাধা নেই। তাই বলে তারা যেভাবে যা কিছু চাইবে, সেটাই করতে পারবে ব্যাপারটা এমনও নয়। তাদের শুধু আইনের দিকটা খেয়াল রাখতে হবে।’ এল কুইপের কাছে এভাবেই ব্যাখা করেছেন ট্রেভার্সো।

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

পরবর্তী

যেভাবে নির্বাচিত হবেন ঢাবির পরবর্তী উপাচার্য, সম্ভাবনা যাদের

পরবর্তী
ঢাবি সিনেট

যেভাবে নির্বাচিত হবেন ঢাবির পরবর্তী উপাচার্য, সম্ভাবনা যাদের

৫ জানুয়ারির মতো নির্বাচন করতে দেয়া হবে না: মওদুদ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT