চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নির্দোষ বললেন মার্শেই ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বর্ণবিদ্বেষের অভিযোগ থেকে বেঁচে গেছেন পিএসজি তারকা নেইমার ও মার্শেইয়ের আলভারো গঞ্জালেজ। নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি আলভারো ও মার্শেইয়ের জাপানি ডিফেন্ডার হিরোকি সাকাইকে উদ্দেশ্য করে বর্ণ বৈষম্যমূলক গালি ছুঁড়েছেন। সেই অভিযোগের প্রায় একমাস পর মুখ খুললেন সাকাই, জানালেন নেইমার মোটেও তার সঙ্গে এমন আচরণ করেননি।

গত মাসে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের পর নেইমার অভিযোগ তোলেন যে তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন আলভারো। ক্ষোভ সামলাতে না পেরে স্প্যানিশ ডিফেন্ডারের মাথায় চড় মেরেছিলেন পিএসজি তারকা। এ কারণে ম্যাচেই লাল কার্ড দেখানো হয় তাকে, দেওয়া হয় দুই ম্যাচ নিষেধাজ্ঞা।

নেইমারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিলো মার্শেইয়েও। ফ্রেঞ্চ ক্লাবটির অভিযোগ ম্যাচে আলভারো ও টানেলে যাওয়ার পথে তাদের জাপানিজ ডিফেন্ডার সাকাইকে ‘চাইনিজ মল’ বলে গালি দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। অভিযোগ প্রমাণিত হলে ১০ থেকে ২০ ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ছিলেন নেইমার।

তবে বুধবার বিবৃতিতে ডিসিপ্লিনারী কমিটি জানায়, ‘নেইমারকে আলভারো কিংবা আলভারোর উদ্দেশে নেইমার বর্ণবিদ্বেষমূলক কোনো মন্তব্য করেছিলেন কিনা সে বিষয়ে শক্ত কোনো প্রমাণ তারা খুঁজে পাননি, যে কারণে দুজনকেই নির্দোষ ঘোষণা করা হয়েছে।’

নেইমার-আলভারো নির্দোষ প্রমাণিত হবার খবর শোনার পরই মুখ খুলেছেন সাকাই। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নেইমারের বেঁচে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ডিফেন্ডার।

‘ গত দুই সপ্তাহ খুব কঠিন ছিলো আমার জন্য। তবে আমি খুশি যে দুই খেলোয়াড়ের কোনো শাস্তি হয়নি।’

Reneta

‘ কেউ আমার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেনি। ম্যাচে আমরা একটু আবেগি হয়ে পড়েছিলাম শুধু।’

নির্দোষ প্রমাণিত হবার পর আলভারোকে নিয়ে বিবৃতি দিয়েছে মার্শেই। তাতে বলা হয়েছে, ‘ আলভারো গঞ্জালেজ মোটেও বৈষম্যকারী নয়। তার বিরুদ্ধে যত অভিযোগ সব অবাস্তব, অনৈতিক। অলিম্পিক মার্শেই বর্ণবিদ্বেষের বিপক্ষে আছে এবং থাকবেও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবর্ণবিদ্বেষমার্শেইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT