চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে আটকাতে ব্রাজিলে পিএসজি প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদদের নাম জড়িয়ে জল্পনা যত বাড়ছে, তত টেনশনে পড়ছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। প্যারিস সাঁ সাঁ’র কাতারি মালিক ধৈর্য ধরে রাখতে না পেরে তাই উঠে পড়ছেন ব্রাজিলের বিমানে। নেইমারের সঙ্গে মুখোমুখি কথা বলতেই সেখানে যাচ্ছেন তিনি। খেলাইফি সঙ্গে নিয়ে যাচ্ছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরকেও।

নেইমারের রিয়ালে যাওয়া কিংবা আবার বার্সেলোনায় ফেরার খবরে নড়েচড়ে বসেছেন কাতারের আমিরও। কাতার ও স্প্যানিশ মিডিয়ার খবর, পিএসজি নিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এতটাই চিন্তিত যে, নেইমারকে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

পিএসজি ও নেইমারকে ঘিরে এই দুই খবরে ইউরোপ জুড়ে হইচই। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে রিহ্যাবে আছেন নেইমার। এই মৌসুমে পিএসজির হয়ে খেলার সম্ভাবনা নেই। হয়তো সরাসরি রাশিয়া বিশ্বকাপেই ব্রাজিলের দলের সঙ্গে যাবেন।

লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর অস্ত্রোপচারের জন্য যান ব্রাজিলে। ইনজুরির জন্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে পারেননি। রিয়ালের কাছে হেরে ইউরোপ সেরার আসর থেকে বিদায় নিয়েছে পিএসজিও।

বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ের পর স্পেন-সহ ইউরোপের গণমাধ্যমে খবর, ৪০ কোটি ইউরো টান্সফার ফি দিয়ে নেইমারকে পেতে চায় রিয়াল। এই খবরেই সিঁদুরে মেঘ দেখছেন নাসের আল খেলাইফি। তাই কোনো ঝুঁকি না নিয়ে উড়ে যাচ্ছেন ব্রাজিলে।

পিএসজিতে নেইমারের চুক্তি আছে ২০২২ পর্যন্ত। তার আগে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চাইছেন না নাসের।

Reneta

রিয়াল সংযোগের খবরের মধ্য আবার নতুন খবর বের হয়, নেইমার নাকি বার্সেলোনার পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলছেন এবং জানিয়েছেন, বার্সা ছাড়া ভুল হয়েছিল। এই খবরের পরই নড়েচড়ে বসেন কাতারের আমির। নেইমারকে বিক্রির উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন কাতারি মালিকানায় থাকা ক্লাবের উপর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT