মাল্টিমিডিয়া

নৃশংস হত্যাযজ্ঞকে ‘আত্মরক্ষা’ বলছে ইসরায়েল

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় ইসরায়েলের ভাষ্য, তারা যা করেছে তা আত্মরক্ষার জন্য।

ওই সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ।

২০১৪ সালে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধের পর এটা গাজায় সবচেয়ে মর্মান্তিক সহিংসতার ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হত্যাযজ্ঞের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, তার সেনারা শুধু হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা করেছে।

বিষয়:ইসরাইল-ফিলিস্তিনি ফিলিস্তিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…