চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃশংস, বর্বর হত্যাযজ্ঞের সেই কালরাত

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
১০:৫৪ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

২৫ মার্চ ১৯৭১। মধ্যরাত থেকে শুরু হয় বাঙ্গালি নিধনে ভয়াল এক গণহত্যা। ১৯৪৮ সালে একরাতে ৩০ হাজার মানুষ হত্যা করে যেভাবে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনকে দমন করেছিল পাকিস্তান সরকার। তারই ধারাবাহিকতায় অপারেশন সার্চ লাইট নামে চালানো হয় গণহত্যা। ওই রাতেই স্বাধীনতার ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর এই ভাষণের পর থেকে হানাদাররা বুঝতে পারে বাঙালিকে দমানো যাবে না। নীল নকশার অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ ও ইপিআরের বাঙ্গালি কর্মকর্তাদের গুরুত্বপুর্ণ জায়গা থেকে বদলি ও নিরস্ত্র করতে শুরু করে। বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার নামে কালক্ষেপণের নাটক করে ইয়াহিয়া খান। আর এই ফাঁকে পশ্চিম পাকিস্তান থেকে আনে ৩০ হাজার সৈন্য।

১৯৭১ সালের ২২ মার্চ বাঙ্গালি নিধনে অপারেশন সার্চ লাইট ও বঙ্গবন্ধুকে গ্রেফতারে অপারেশন বিগবার্ডের পরিকল্পনা করে ২৫ মার্চ গোপনে পাকিস্তানে পালিয়ে যায় ইয়াহিয়া খান। মধ্যরাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুমন্ত বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী হানাদারদাররা।

রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা নগরীতে চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ। মধ্যরাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। গ্রেফতারের আগেই ইপআিরএর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে ক্ষমতা ভাগাভাগিতে বাধ্য করা ও আন্দোলনরত মুক্তিকামী বাঙ্গালিদের ভয়ভীতি দেখিয়ে দমন করাই ছিলো হানাদার পাকিস্তানীদের মূল লক্ষ্য। দেশের অন্যান্য স্থানে নির্বিচারে গণহত্যা চালালেও যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরী থাকায় চট্টগ্রামে পাকিস্তানী সৈন্যরা ঘুমন্ত অবস্থায় পায়নি বাঙ্গালি সৈন্যদের।

উল্টো ইপিআর সদরে বাঙালি সৈন্যদের আক্রমনের মুখে পড়ে পাকিস্তানী সৈন্যরা। একাত্তরের কাল রাতের সেই নৃশংস, বর্বর হত্যাযজ্ঞ বাঙালি ও বিশ্ববাসীর কাছে হয়ে আছে মানবতার এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

ট্যাগ: ২৫ মার্চগণহত্যা দিবসজাতীয় গণহত্যা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস কথা কয়

পরবর্তী

ফিরে চল মাটির টানে জুনিয়রদের নিয়ে আলু তোলা কর্মসূচি

পরবর্তী

ফিরে চল মাটির টানে জুনিয়রদের নিয়ে আলু তোলা কর্মসূচি

বগুড়ায় গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT