চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের কাছে ডিভোর্স চাইলেন নিখিল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

জল্পনা-কল্পনায় ইতি টেনে অবশেষে নুসরাতের কাছে বিবাহবিচ্ছেদ চাইলেন স্বামী নিখিল জৈন। গত দু-মাস ধরে এই তারকা দম্পতির দাম্পত্য জীবন সংবাদ শিরোনামে।

নতুন বছরের শুরু থেকেই নুসরাত-নিখিলের দাম্পত্য সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠে টলিপাড়ায়। দম্পতির সম্পর্কের টানাপোড়েনের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকে পড়েছেন যশ দাশগুপ্ত, গুঞ্জন ছিলো তেমনই। এবার গুঞ্জন যেন সত্যি হলো। আইনি পথে হাঁটলেন নিখিল জৈন। কলকাতার আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, নুসরাতকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন নিখিল জৈন।

যদিও এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন নুসরাত জাহান। সোমবার একটি সংবাদ বিবৃতি নুসরাত। সেখানে নায়িকা জানিয়েছেন, আমি সকলকে জানাতে চাই আনন্দবাজার পত্রিকা ডিজিট্যালে একটি সংবাদ ঘোরাফেরা করছে, সেটা সম্পূর্ণরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনও খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।

‘বন্ধু’ যশের সঙ্গে নুসরতের রাজস্থান ট্রিপ, একসঙ্গে মাচা-র অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া থেকে ছবির প্রিমিয়ার হাজির হওয়া- এই সব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নিখিল। তবে কিছুটা বাধ্য হয়েই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই দাবি করা হয়েছিল প্রতিদেবনে। কোনওভাবেই এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়, সেটা এতদিনে উপলব্ধি করতে পেরেছেন রঙ্গোলি ইন্ডিয়ার সিইও।

নুসরাতের সঙ্গে বিচ্ছেদের খবর চাউর হওয়ার পর থেকে সরাসরি নুসরাতের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য করেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে কোনও বিরূপ বা কুরুচিকর পোস্ট আকারে ইঙ্গিতেও উড়ে আসেনি নিখিলের তরফে, বরং প্রেমদিবসে তার প্রছন্ন বার্তা ছিল নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টলিউডনায়িকানায়িকা নুসরাতনিখিলনুসরাতনুসরাত জাহানবলিউডযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT