বাংলাদেশ

নুরুননাহার লাভলী আর নেই, প্রধানমন্ত্রীর শোক

নুরুননাহার লাভলী আর নেই, প্রধানমন্ত্রীর শোক

যুব মহিলা লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দা নুরুননাহার লাভলী হৃদরোগে
আক্রান্ত হয়ে আজ রোববার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী. . . রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দা নুরুননাহার লাভলীর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও এক মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগ প্রধানের পাশাপাশি লাভলীর মৃত্যুতে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার ও সাধারণ সম্পাদক অপু উকিল গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয়:যুব মহিলা লীগ নেত্রী শোক সংবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…