পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের উপাদান সংগ্রহে নীল আর্মস্ট্রংয়ের ব্যবহার করা ব্যাগ এক দশমিক আট মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৪ কোটি ৫১ লাখ টাকা।
চাঁদে অবতরণের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে টেলিফোনের মাধ্যমে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি কিনে নেন।মহাকাশযান অ্যাপোলো-১১ তে বহনকারী পরিপাটি ব্যাগটিতে এখনো চাঁদের ধূলার আবর্জনা এবং ছোট পাথর বহন করা হচ্ছিল।
এর আগে ২০১৫ সালে ইলিয়নার আইনজীবী জোয়ে ডাউনিং এক হাজার ডলারে ব্যাগটি কেনেন। তিনি এই ব্যাগটিকে মানুষের তৈরি দুর্লভ অর্জনের মধ্যে অন্যতম বলে বর্ণনা করেন।
এনডিটিভি জানায়, নিলামকারী ব্যাগটির ভিত্তিমূল্য ধরেছিলেন দেড় মিলিয়ন ডলার। এটি ২-৪ মিলিয়ন ডলারে বিক্রি হবে বলে তিনি আশা করেছিলেন।
বলা হচ্ছে, অ্যাপোলো ১১ বহনকারী সবকিছুর মধ্যে আর্মস্ট্রংয়ের এই ব্যাগটিই কেবলমাত্র কারো ব্যক্তিগত দখলে রয়েছে।অ্যাপোলো ফিরে আসার পর এর ভেতরে থাকা সবকিছুই বিশ্বের সর্ববৃহৎ জাদুঘর স্মিথসোনিয়ানে দিয়ে দেয়া হয়।