চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীলগিরি সেলে সোহেল রানা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:১২ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

ক্ষত এখনও শুকায়নি। শুকায়নি স্বজনহারাদের চোখের জলও! নাম শুনলেই আঁতকে ওঠে তাদের মন । নাম তার সোহেল রানা। হাজার মানুষের মৃত্যু ঘটানো রানা প্লাজার মালিক।

রানা প্লাজা ধসের ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়। এর একটি অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে করা মামলা।

মামলা দুটিতে সোহেল রানাসহ অন্য আসামি বজলুল সামাদ আদনান, মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আনিছুর রহমান, মো. আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক খান, আলমগীর, রাসেল, মধু ও সরোয়ার কারাগারে আছেন।

আসামিদের মধ্যে জামিনে আছেন সোহেল রানার বাবা আবদুল খালেক ওরফে খালেক কুলু, মোহাম্মদ আলী খান, রেফাতউল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম মিঠু, এমায়েত হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া।

কশিমপুরের হাই সিকিউরিটি কারাগারের নীলগিরির ছয়তলা ভবনের তিন তলার ২৭ বর্গফুটের একটি কক্ষে রাখা হয়েছে রানাকে।

ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান জানান, শেষ হাজিরা পর্যন্ত সোহেল রানা কশিমপুর কারাগারেই ছিলেন।

Reneta

রানা প্লাজা ধসের পরপরই আলোচনায় আসে যুবলীগ নেতা রানার নাম। ভবন ধসের পর গা ঢাকা দেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় যশোরের বেনাপোল  থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে পাঠানো হয় কশিমপুরের হাইসিকিউরিটি কারাগারে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮টা ৫০ মিনিটে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনের নিচে চাপা পড়েন সাড়ে ৫ হাজার পোশাকশ্রমিক। এ ঘটনায় ১,১৩৪ জনের মৃ ত্যু হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে ২,৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কারাগাররানারানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT