চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মরক্ষার ম্যাচে আত্মবিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

হতে পারত এটিই গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি। টুর্নামেন্ট শুরুর আগে এই গ্রুপটিকেই ভাবা হচ্ছিল ডেথ গ্রুপ হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে এসে গ্রুপ ‘এইচ’এ রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। পাঁচ ম্যাচে দুই ড্র ও তিন হারে আগেই নিশ্চিত হয়ে গেছে ডর্টমুন্ডের বিদায়। তবে ইউরোপা লিগের আশা বাঁচিয়ে রাখতে বুধবার রাতের ম্যাচটিতে ভাল করতেই হবে ডর্টমুন্ডকে।

রিয়ালের জন্য ম্যাচটি থেকে নতুন করে পাওয়ার কিছু নেই। আগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৩-১ গোলের হারে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকেই নকআউট পর্বে খেলাটা নিশ্চিত হয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের। অবশ্য তলানিতে থাকা আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হলে রাত ১টা ৪৫ মিনিটের ম্যাচটিই হতে পারে জিনেদিন জিদান শিষ্যদের জন্য অ্যাসিড টেস্ট।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের জন্য রাতের পরীক্ষাটা কঠিনই। চেনা মাঠে এবার ঠিক নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না ‘লস ব্লাঙ্কোস’রা। মৌসুমজুড়ে রিয়ালের ছন্দহীনতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে লা লিগায় জিনেদিন জিদানের দলের পারফরম্যান্স খুবই অনিয়মিত। এক ম্যাচ জিতলে পরেরটিতে হোঁচট খেতে হচ্ছে। সর্বশেষ বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেও ড্র করতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

Banglabid

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের অবস্থা খুব বেশি খারাপ না। এখন পর্যন্ত টটেনহ্যামের বিপক্ষে একটি ম্যাচে হারলেও বাকিগুলোয় দারুণ খেলেছে তারা। বিশেষ করে রিয়ালকে ভরসা দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা রোনালদো। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের পাঁচটিতেই গোল করেছেন ‘সিআর সেভেন’। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে তার সামনে হাতছানি দিচ্ছে নতুন এক মাইলফলক। স্কোরশিটে নাম তুলতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচেই গোল করা প্রথম খেলোয়াড় হবেন পর্তুগিজ সুপারস্টার।

একই রাতে গ্রুপের অন্য ম্যাচে শীর্ষস্থান নিশ্চিত করা টটেনহ্যামের মুখোমুখি হবে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়া। ছন্দ হারানো টটেনহ্যামকে চমকে দিতে পারলে ম্যাচটি হতে পারে অ্যাপোয়েলের ইউরোপা লিগে খেলার উপায়।

রাতের অন্য ম্যাচে এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শাখতার। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ম্যানসিটির বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিত হবে শাখতারের নকআউট পর্ব। তবে হেরে গেলে শঙ্কায় থাকবে শাখতারের নকআউট স্বপ্ন। সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে নাপোলি যদি ফেইনুর্দকে হারিয়ে দেয়, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে তারাই পরের পর্বে চলে যাবে।

Reneta

অ্যানফিল্ডে স্পার্টাক মস্কোর বিপক্ষে ড্র করতে পারলে নিশ্চিত হবে লিভারপুলেরও নকআউট পর্ব। জমে উঠেছে গ্রুপ ‘জি’র লড়াই। গ্রুপটি থেকে এরইমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে বেসিকতাস। পরের স্থানটির জন্য লড়বে পোর্তো ও লেইপজিগ। তলানির দল মোনাকোকে হারাতে পারলে পরের পর্বে চলে যাবে পোর্তো। হেরে গেলে তাকিয়ে থাকবে বেসিকতাস-লেইপজিগ ম্যাচের দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল

পরবর্তী

বিনা পারিশ্রমিকে ছয় শিল্পীর ‘দেশপ্রেম’

পরবর্তী
বিজয় দিবস

বিনা পারিশ্রমিকে ছয় শিল্পীর 'দেশপ্রেম'

যুদ্ধক্ষেত্রে লড়বে রোবট

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT