চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধক্ষেত্রে লড়বে রোবট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

রোবট সোফিয়ার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পুরো প্রযুক্তি দুনিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু। রোবট যদি সত্যি সত্যিই মানুষের মতো হয়,তাহলে কি ঘটবে? তারা কি মানুষের জন্য হুমকি হয়ে ওঠবে? নাকি রোবটের রাজত্বের কাছে অসহায় আত্মসমর্পণ করবে ‘আশরাফুল মাখলুকাত’।

ভবিষ্যতে মানুষ রোবটকে দিয়ে যেসব কাজ করাবে তার মধ্যে সব থেকে বেশি করে বলা হচ্ছে ‘যুদ্ধক্ষেত্রে রোবটের ব্যবহার’ নিয়ে। এছাড়া গবেষণা, মহাকাশ অভিযান, উদ্ধার অভিযানের কথাও আসছে।
রোবট যে মানুষের জীবনে ‘বড় জায়গা’ দখল করবে, এ নিয়ে এখন আর কোন সংশয় নেই। ভবিষ্যতে রোবট মানুষের হয়ে নিচের কাজগুলো করবে।

যুদ্ধক্ষেত্রে মানুষের হয়ে লড়বে রোবট:

বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় রোবটিক্স বিজ্ঞান, বিজ্ঞানের একটি আলাদা শাখা হিসেবে বিকাশ লাভ করেছে। বর্তমানে মানুষ বিভিন্ন জটিল সব কাজে রোবটকে ব্যবহার করছে।
‘২০২০ সালের দিকে রোবট বিপ্লব ঘটবে’ বিজ্ঞানীদের পুরনো এই ধারণা এখন সত্যি হতে চলেছে। আমেরিকা আনেক আগেই ‘প্রিভেটর’ নামে এ ধরনের একটি রোবটের সফল পরীক্ষা সম্পন্ন করে। আমেরিকা ‘গ্লোবাল হক’ নামের আরও একটি রোবট বিমান বর্তমানে আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করছে। এ রোবট বিমানগুলো অনেক উঁচু দিয়ে উড়ে গিয়ে শত্রু পক্ষের অবস্থানের ছবি তুলতে পারে।
মার্কিন বাহিনী প্রথম সামরিক রোবট ব্যবহার করেছে মাইন অপসারণের জন্য। এরপর যুদ্ধে রোবট সেনা লড়বে মানুষের হয়ে। মানুষ দূর থেকে তাদেরকে ব্যবহার করে ক্ষমতা দখল করবে।

যুদ্ধক্ষেত্রে বোমা নিস্ক্রিয় করতে রোবটের ব্যবহার এখন সাধারণ ঘটনা

সত্য-মিথ্যা যাচাই করবে রোবট:

অপরাধ কর্মকাণ্ডের সঠিক তথ্য জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদকালে মানবিক আবেগ অনেক সময় তদন্ত কর্মকর্তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহারে সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।দেশটির মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা ১০০ জন ‘প্রত্যক্ষদর্শীকে’ যান্ত্রিক পর্দায় একটি চুরির ঘটনার ছবি দেখান। অর্থ ও ক্যালকুলেটর যন্ত্র চুরির ঘটনাটির ব্যাপারে তাঁদের চারটি দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্ন করার কাজে মানুষের পাশাপাশি একটি বিশেষ রোবটও ব্যবহার করা হয়। ছবিতে অনুপস্থিত বিভিন্ন বিষয় সম্পর্কেও ওই ‘প্রত্যক্ষদর্শীদের’ জেরা করা হয়। ফলাফলে দেখা যায়,তাঁরা প্রশ্নকর্তার জিজ্ঞাসাবাদকালে আসল ঘটনা মনে করার ক্ষেত্রে ৪০ শতাংশ পিছিয়ে ছিলেন। কিন্তু রোবট যখন জেরা করে, তখন ঠিকঠাক জবাব দেওয়ার হার বেশি।

চেহারা দেখে অপরাধী শনাক্ত করবে রোবট
Reneta

জটিল সব অস্ত্রোপচার করবে রোবট:

অনেক দিন থেকেই রোবটকে দিয়ে গুরুত্বপূর্ণ সব কাজ করানোর চিন্তা করছিলেন বিজ্ঞানীরা। জটিল সব অস্ত্রোপচার যেমন- মাথা প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ রোবটের মাধ্যমে করানো হবে। ইতোমধ্যে রোবট দিয়ে সফল অস্ত্রোপচার করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছেন আয়ারল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানীরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার ক্রমাগত বাড়ানোর অংশ হিসেবেই এখন এসে গেছে চিকিৎসক রোবট। ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন থেকে শুরু করে খুব সামান্য অপারেশনও করানো হবে রোবটদের দিয়ে।

হাতের স্পর্শ ছাড়াই এখন রোবটের সহায়তায় অপারেশন হয়

মহাকাশ গবেষণায় রোবট:

রোবটের নানারকম সম্ভাবনার বিষয়ে আমরা আশাবাদি। রোবট মানুষের উদ্ভাবন এবং মানুষের বহুবিধ পরিকল্পনার বাস্তবায়ক। অবশ্য ব্যাপারগুলো এখনো স্বল্প পরিসরে রয়েছে। রোবটের নতুন একটি তথ্য গত কয়েকদিন বিশ্বের বিজ্ঞানী ও বিজ্ঞান সচেতন নাগরিকদের মধ্যে আলোচিত হয়েছে। সেটি হচ্ছে মহাকাশে রোবটের ব্যবহার। মহাকাশে কাজ করবে এমন একটি রোবটের ব্যাখ্যা দিতে গিয়ে রাশিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি বলেছেন ,তারা বিশেষ এক ধরনের অ্যানড্রইড রোবট তৈরি করেছেন। যা মহাকাশচারীদের সঙ্গে দাবা ও বিভিন্ন ধরনের গেম খেলবে।
অ্যানড্রইড রোবটকে বিরল এক উদ্ভাবন হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মাটিতে বসে রোবট অপারেটর যে রকমের অঙ্গভঙ্গি করবে, অ্যানড্রইড রোবট অন্যগ্রহে হুবহু তার নকল করতে পারবে। মানুষ যদি হাত তোলে, রোবটও তুলবে, কোনো কলম নিয়ে যদি অপারেটর লিখতে শুরু করে, রোবটও তাই করবে। এছাড়া স্বয়ংক্রিয় অবস্থায় এ রোবট নিজে থেকেই তার প্রোগ্রামে থাকা নির্দেশ অনুসারে কাজ করতে পারবে।

কোটি কোটি আলোকবর্ষ দূরের অজেয় সব নক্ষত্রে সফল অভিযান সম্ভব হবে

শিক্ষাদানে রোবট:

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শিক্ষাদানের কাজে রোবটের ব্যবহার শুরু করা হয় গত বছরের নভেম্বর থেকে। রোবটের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের এই ধারণা বেশ জনপ্রিয়তা পায় ছাত্র-ছাত্রীদের মধ্যে। ছাত্র-ছাত্রীদের মধ্যে চালানো জরিপের ফলাফল থেকে এই খবর প্রকাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার তিনটি প্রাদেশিক বিদ্যালয়ে ইংরেজি শেখাবার কাজে রোবট শিক্ষক প্রেরণ করা হয়। এসব স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দেয় ইংরেজি শেখার কাজে এবং রোবট শিক্ষকের কল্যাণে তারা বেশ সাচ্ছ্বন্দ্য বোধ করতে শুরু করে ইংরেজি শেখার সময়। দক্ষিণ কোরিয়ার অন্যান্য আরো দশটি স্কুলে আরো কিছু রোবট শিক্ষক প্রেরণ করা হয় গণিত, বিজ্ঞান এবং অঙ্কন শেখাবার কাজে। এসব রোবটকে ‘টেলি-প্রেজেন্স’ রোবট বলা হচ্ছে।

শিল্প কারখানায় রোবট:

বিশ্বের বিভিন্ন দেশের কারখানায় উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও রোবটের ব্যবহার করা হচ্ছে অনেক আগে থেকেই। এর ফলে প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নত হচ্ছে ও অন্যান্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। বর্তমানে চীনের গ্রেট ওয়াল মোটরস কারখানায় রোবট ব্যবহার করে গাড়ির কাঠামো তৈরি ও ঝালাইয়ের কাজ করা হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি শ্রমিক আহত হওয়ার আশঙ্কাও কমছে। চীনে গ্রেট ওয়াল হচ্ছে বেসরকারি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় অর্ধ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে।

গাড়ি তৈরীতে নব্বই শতাংশ কাজই করে রোবট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্ধারকারী রোবটকিলার রোবটরোবটরোবট সোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT