চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত জঙ্গি শরিফের নাম বিভ্রাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২০, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ব্লগার অভিজিৎ রায় ও নীলাদ্রি নিলয় হত্যাকাণ্ডে অভিযুক্ত ও সন্দেহভাজন জঙ্গি শরিফ নিহত হওয়ার পর পুলিশ বলেছিল নিহত ব্যক্তির নাম শরিফ। কিন্তু ক্রসফায়ারে নিহত যুবকের আসল পরিচয় এটা নয়।

নিহত ব্যক্তির বাড়ি সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছাতে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। কলেজের অধ্যক্ষ কলেজের কাগজপত্রে তার নাম মো. মুকুল রানা বলে জানিয়েছেন।

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন চ্যালেন আই অনলাইনকে বলেন, ‘স্লিপার সেলের জঙ্গিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। আমরাও তার নাম শরিফ ওরফে মুকুল রানা বলে জেনেছি।’

Banglabid

মুকুল ২০০৮ সালে এসএসসি পাশ করে, ২০১০ সালে এইচএসসি। এর পর সে ২০১০-১১ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়। এখন তার চতুর্থ বর্ষে পড়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় বর্যের পর সে আর কলেজে আসেনি।

মুকুল রানারা তিন ভাইবোন। তার বাবা আবুল কালাম আজাদ দাবি করছেন, এ বছরের ফেব্রয়ারীতে মুকুল সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার পথে যশোরের একটা স্থানে র‍্যাব পরিচয়ে তাকে কয়েকজন নিয়ে যায়।

এরপর থেকে নিখোঁজ ছিল সে। রোববার টিভিতে খবর দেখে তিনি ছেলের ব্যাপারে জানতে পারেন। তবে মুকুল কোন সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে ব্যাপারে কিছু জানেন না তার বাবা।

Reneta

তার লাশ নিতে আসা তার দুলাভাই হেদায়েতুল ইসলাম ও চাচাতো ভাই রহমত জানান, সাতক্ষীরা থেকে ঢাকায় এসে তিনি কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না, তা তার পরিবার জানে না। তিনি ঢাকায় কী করতেন, সে খোঁজও জানা নেই পরিবারের।

গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার মেরাদিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল ওরফে মুকুল রানা নিহত হন। পুলিশ বলছে, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে এই শরিফুলই নেতৃত্ব দিয়েছিলেন। অভিজিৎকে যেখানে হত্যা করা হয়, সেখানকার ভিডিও ফুটেজে শরিফুলের উপস্থিতি দেখা গেছে বলে পুলিশের দাবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রসফায়ারবন্দুকযুদ্ধব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোগান্তি ঠেলে টিকিট পেয়ে হাসিমুখ

পরবর্তী

অপূর্ণাঙ্গ যমজ শিশুর সফল অস্ত্রোপচার

পরবর্তী

অপূর্ণাঙ্গ যমজ শিশুর সফল অস্ত্রোপচার

ইফতার পার্টিতে বলিউড তারকারা

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT