চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্প্রাণ ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে জিতের উদযাপন করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দলের ব্যাটিং দাপটের সঙ্গে জুড়ে বসেছে বৃষ্টি ও আলোকস্বল্পতা। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের প্রথমটি তাতে ড্রয়ের দিকেই এগিয়ে চলেছে।

সোমবার চতুর্থ দিন শেষে অজিরা প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৪৯ রান করেছে । পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। এখনো ২৭ রানে পিছিয়ে আছে প্যাট কামিন্সের দল।

এদিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয়। সারাদিনে খেলা হয়েছে ৬৪ ওভার। আগেরদিনের ২ উইকেটে ২৭১ রান নিয়ে শুরু করে সফরকারীরা। মার্নাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ আগেরদিনের মতো দেখেশুনে ব্যাট চালিয়েছেন। দুই ব্যাটার ১০৮ রানের জুটি গড়েন।

Banglabid

১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন লাবুশেন। ১৫৮ বলে ১২ চারে ৯০ রানের ইনিংস খেলার পর শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে আবদুল্লাহ শফিকের হাতে ধরা পড়েন।

টিকতে পারেননি ট্রাভিস হেড। ২ চারে ৮ রান করার পর নুমান আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন।

পরে ক্যামেরন গ্রিনকে নিয়ে কার্যকর জুটি গড়েন স্মিথ। ৮১ রানের জুটি থামে গ্রিনের বিদায়ে। তিনি ১০৯ বলে ৪ চারে ৪৮ রান করে নুমানের বলে ইফতিখার আহমেদের তালুবন্দি হন।

Reneta

শেষ বিকেলে স্মিথ ও অ্যালেক্স ক্যারির উইকেটও হারায় ক্যাঙ্গারু দল। স্মিথ ১৯৬ বলে ৮ চারে করেন ৭৮ রান। নুমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। নাসিম শাহর বলে বোল্ড হওয়ার আগে ৪৩ বলে ৩ চারে ১৯ রান করেন ক্যারি।

পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন নুমান আলী। একটি করে উইকেট পকেটে পুরেছেন সাজিদ খান, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াপাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্টলাবুশেনস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেয়ারবাজারে কী হচ্ছে?

পরবর্তী

বাজারে ভোজ্য তেলের কোন সংকট নেই

পরবর্তী
নির্বাহী সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে ভোজ্য তেলের কোন সংকট নেই

একটি কন্ঠে বেজে উঠেছিল জাতির কন্ঠস্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT