চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় অর্থদণ্ড

দোকান বন্ধের নির্দেশনা অমান্য করে রাতের বেলা দোকান খোলা রাখার জন্য জরিমানা করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় জরিমানা ও সতর্কতা প্রদান করছে পুলিশ ও প্রশাসন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের আরোপ করা বিধিনিষেধ অমান্য করে চাঁদপুরে রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় ৬ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেন।

শহরের রেলওয়ে হর্কাস মার্কেট, সেবা সিটি সেন্টার, হাকিম প্লাজা, পূরবি মার্কেট, জোড়পুকুর পাড় এলাকার মীর শপিং সেন্টার, কালিবাড়ি এলাকার মদিনা মার্কেট, মিয়া ম্যানশন, পালবাজার এলাকার পৌর মার্কেটসহ বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।ব্যক্তি একটি নোটবুকের মধ্যে কিছু লিখছেন, পেছনে অন্যান্য মানুষ ও পণ্য দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক জানান: সরকারি নির্দেশ অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:অর্থদণ্ড দোকান খোলা নিষেধাজ্ঞা অমান্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…