চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

ইলিশ ধরার সময় জেলেদের আটক করে পুলিশ, নিষেধাজ্ঞা অমান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করে পুলিশ, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও জেলেরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযানকালে তাদের আটক করা হয়। এছাড়া বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার এনায়েত উল্লাহ।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

বিষয়:চাঁদপুর নিষেধাজ্ঞা অমান্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…