নিষিদ্ধ ড্রাগ গ্রহনের অভিযোগ প্রমাণ হওয়ায় ২০০৮ বেইজিং ওলিম্পিক গেমসে পদক জয়ী আরো ১০ ক্রীড়াবিদের পদক প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল।
আইওসি’র নতুন নীতিমালা অনুযায়ী, ২০০৮ থেকে পরবর্তী চার বছর সময়কালে অভিযুক্তদের বিরুদ্ধে ডোপ গ্রহণের অভিযোগ প্রমাণ হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে বেইজিং গেমসের ১৬ পদকজয়ীর পদক কেড়ে নেয়া হলো।
নতুন করে শাস্তিপ্রাপ্ত ক্রীড়াবিদদের বেশিরভাগই ভারোত্তোলন ও কুস্তিতে পদকজয়ী এবং তারা রাশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের ক্রীড়াবিদ। এর মধ্যে তিন রৌপ্য পদক জয়ী ছাড়াও রয়েছেন চার ব্রোঞ্জ পদক জয়ী ক্রীড়াবিদ।
২০০৮ থেকে ২০১২ সময়কালের মধ্যে পদকজয়ীদের জন্য পরিচালিত টেস্টের ৯৮টি নমুনায় ডোপ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। আইওসি গত এক দশক ধরে ডোপ টেস্টের নমুনা সংরক্ষণ করছে।









