চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কূটনৈতিকভাবে বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে  যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে দেশটি থেকে চীনে কোন প্রতিনিধিদল পাঠাবে না বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে বেইজিং অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে, যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধিদল সেখানে যাবে না।

বেইজিংয়ে অনুষ্ঠেয় প্যারালিম্পিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রতিবন্ধী খেলোয়াড়দের এই অলিম্পিকেও সরকারিভাবে কোনো প্রতিনিধিদল পাঠাবে না যুক্তরাষ্ট্র। খেলোয়াড়েরা নিজেরা এতে অংশ নিতে পারবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, চীনে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে, এর মানে সেখানে স্বাভাবিক কার্যকলাপ চলতে পারে না। যুক্তরাষ্ট্র এমন ‘পরিষ্কার বার্তা’ দিতে চায়।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, আসন্ন অলিম্পিকে যারা ‘টিম ইউএসএ’ গঠন করবেন, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। কিন্তু এ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় যাবে না প্রশাসন।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ওপর কূটনৈতিক বয়কট বা নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেইজিং অলিম্পিকযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুচি‘র কারাদণ্ডে জাতিসংঘের নিন্দা

পরবর্তী

দুই ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত কিনা, জানতে জিনোম সিকোয়েন্সিং করবে আইইডিসিআর

পরবর্তী

দুই ক্রিকেটার ওমিক্রন আক্রান্ত কিনা, জানতে জিনোম সিকোয়েন্সিং করবে আইইডিসিআর

১০ মার্চ-সশস্ত্র বাঙালি

স্মৃতিতে একাত্তরের দিনগুলি

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT