চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে রাজধানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৭
অপরাধ
A A

ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এপিবিএন, আনসার-ভিডিপি ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ও সাদা পোশাকের বিপুল সংখ্যক সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই নিরাপত্তাবলয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: ইউসুফ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন: নাড়ির টানে ঘরে ফেরা ও ঈদের পর ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Banglabid

বৈশ্বিক পরিস্থিতির কারণে গুলশান ও বারিধারার সব দূতাবাস এবং সংলগ্ন সড়কে থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি থাকছে জানিয়ে তিনি বলেন ঢাকা মহানগরীর সবকটি প্রবেশ ও বহির্গমন পথে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। কূটনৈতিক ও মতিঝিল ব্যাংক পাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে।

জানা গেছে, গোটা রাজধানী জুড়েই পুলিশের বিশেষ টিম সোয়াত, স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেলে টহল, ফুট পেট্রোল, অত্যাধুনিক ইলেকট্রনিক চেকপোস্ট ও তল্লাশি চৌকি থাকছে।

ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার, আড়তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

Reneta

এছাড়াও ছিনতাই, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় পুলিশি টহল, তল্লাশী চৌকি বাড়ানো হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স নিযুক্ত থাকছে।

এরআগে সোমবার সকালে কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০০টি ঈদ জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তারাজধানীরাজধানী ঢাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন আর ঈদি পান না মিশা

পরবর্তী

ঈদের ছবির একজন পরিচালকের মর্মস্পর্শী লেখা

পরবর্তী
বুলবুল বিশ্বাস

ঈদের ছবির একজন পরিচালকের মর্মস্পর্শী লেখা

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। এই ঈদে নাড়ীর টানে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।

জনগণের সেবাতেই তাদের ঈদ অানন্দ

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT