চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ আজ । ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এ রাত অতি পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। বিশ্বের সকল মুসলিমের কাছে এ রাত বিশেষ গুরুত্বপূর্ণ, এ রাতের তাৎপর্য তাদের কাছে অপরিসীম। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধানও করা হয় এই মহিমান্বিত রাতে।

মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বারোহণ। এ রাতেই প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে আসেন।

নবুওয়তের একাদশ বছরে ২৬ রজবের এ রাতে মহানবী (সা:) আল্লাহর সান্নিধ্য পেতে মহান আল্লাহর নির্দেশে ও বিশেষ ব্যবস্থায় ঊর্ধ্বকাশে যান। সেখান থেকে বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন। এরপর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে ফিরে আসেন পৃথিবীতে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সেসময় সৃষ্টি রহস্যও অবলোকন করেন।

শবে মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলে বলা হয়েছে: তিনি পরম পবিত্র ও মহিমাময়, যিনি রাতে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। যার চারদিকে আমি বরকতমণ্ডিত করেছি। যেন আমি আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা (আয়াত ১)।

ওই রাতে মহানবী (সা:) প্রথমে মসজিদুল হারাম বা কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। অতঃপর তিনি বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহ’র সাক্ষাৎ লাভ করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা ও নফল নামাজসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে লাইলাতুল মেরাজ পালিত হচ্ছে। মুসলিমরা মহান আল্লাহর রাহে বিশেষ দোয়া করছেন। বিশেষ করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের কারণে বিশ্ব মুসলিম আজ যখন নানাভাবে অন্যায়-অবিচারের শিকার হচ্ছেন, তখন মুসলিম নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যেনো হিংসা-বিভেদ ভুলে মুসলিম ভ্রাতৃত্বকে শক্তিশালী করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin6
পূর্ববর্তী

শুরুর ‘নিখুঁত’ মোস্তাফিজ শেষে উধাও

পরবর্তী

পিচঢালা পথে রংতুলির আঁচড়ে বর্ষবরণ

পরবর্তী
বরাবরের মতো নতুন বছরকে বরণ করতে বাহারি আলপনায় ফুটে ওঠে বাংলার রুপ-বৈচিত্র

পিচঢালা পথে রংতুলির আঁচড়ে বর্ষবরণ

লা লিগায় রেকর্ড গড়ে শিরোপার আরও কাছে বার্সা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT