চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে হুমায়ুন ফরীদির চশমা, সর্বোচ্চ মূল্য ৩ লাখ ২৫ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০১, মে ২০২০
বিনোদন
A A

করোনাকালে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ গড়ে তোলেন আরিফ আর হোসেন, চিশতী ইকবাল ও প্রীত রেজা। তারকাদের ব্যবহৃত জিনিষপত্র নিলামে তোলার মাধ্যমে যে অর্থ আসবে, সেগুলোই করোনা আক্রান্তদের দান করা হবে।

‘অকশন ফর অ্যাকশন’-এই প্লাটফর্মে ইতোমধ্যে সাকিব আল হাসানের ব্যাট, তাহসানের প্রথম অ্যালবাম নিলামে উঠে। তারই ধারাবাহিকতায় এবার নিলামে তোলা হলো প্রয়াত কিংবদিন্ত অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা।

নিলাম উদ্যোক্তাদের ফেসবুক লাইভের মাধ্যমে বৃহস্পতিবার রাতে জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদির চশমাটি সর্বোচ্চ ৩ লাখ ২৫ হাজার টাকায় চূড়ান্ত হয়। আয়োজকদের উপস্থিতিতে এসময় ফেসবুক লাইভে নিজ নিজ বাসা থেকে যুক্ত হয়েছিলেন হুমায়ুন ফরীদির মেয়ে, আফজাল হোসেন, আফসানা মিমি, তারিক আনাম খান, মিশা সওদাগর, সাজু খাদেম ও ইরেশ যাকের।

ফরীদির চশমাটির সর্বনিম্ন মূল্য ১ লাখ টাকা ধরে নিলামে তোলা হয়। এরপর বৃহস্পতিবার সারাদিন ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে নিলাম চলতে থাকে। রাত ১২টা নাগাদ সর্বোচ্চ মূল্য ওঠে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা। নিলামজয়ী ব্যক্তি তার পরিচয় গোপন রেখেছেন।

২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। যেটি বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়। এরপর নিলামে ওঠে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্স। সাত লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয় সেটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনআরিফ আর হোসেনইরেশ যাকেরকরোনাচশমানিলামমিশা সওদাগরলিড বিনোদনহুমায়ুন ফরীদি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT