চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনের শিকার শিশুটির যাওয়ার কোনো জায়গা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২২, জুলাই ২০১৮
অপরাধ, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্যাতনের শিকার ৮ বছরের গৃহকর্মী শিশু মাহি’র যাওয়ার কোনো জায়গা না থাকায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হাসপাতালে চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

রোববার কোর্টে তার জবানবন্দী রেকর্ড করার কথা রয়েছে। শিশুটিকে নির্যাতনকারি দম্পতি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

শিশুটি অনাথ হওয়ায় শনিবার বিকেলে তার পক্ষে বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা দায়ের করেন প্রতিবেশী জাকির হোসেন খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার শহীদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তারের বাসায় প্রায় ৩ মাস আগে অনাথ শিশু মাহি গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে আসে।

এরপর থেকে প্রায় প্রতিবেশীরা শিশুটির কান্নাকাটি শুনতে পেতেন। শুক্রবার রাতে তার তীব্র চিৎকার শুনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই দম্পতির বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে জানায় প্রতিবেশী জাকির খান।

পুলিশ শিশুটির হাতে-মুখে বর্বর নির্যাতনের চিহ্ন দেখতে পায়। শিশুটির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায়: ওই দম্পতির বাসায় আসার পর থেকেই নানা কাজে ভুল ধরে খুন্তি গরম করে হাতে ও শরীরে ছ্যাঁকা দিত তারা। মারধর করত তাকে।

Reneta

কিছুদিন আগে তার হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ায় তার ডান হাতের চামড়া উঠে যায়। শুক্রবার আবার সেই ক্ষত স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান: ‘চিকিৎসার পর শিশুটির অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। শিশুটির মা-বাবা না থাকায় বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছে। আর ওই দম্পতিকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে।’

Jui  Banner Campaign
ট্যাগ: গৃহকর্মী নির্যাতননারায়ণগঞ্জলিড নিউজশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT