আন্তর্জাতিক

নির্মম নৃশংসতার ৭০ বছর

নির্মম নৃশংসতার ৭০ বছর

আজ হিরোশিমা দিবস। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর কেটে গেছে ৭০ বছর। এই দিনটি মানবজাতির ওপর ভয়াবহ এক নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়। জাপানসহ সারা পৃথিবীর মানুষ নানাভাবে পালন করছে দিনটি।

বুধবার প্রধানমন্ত্রী সিনবো আবে’র উপস্থিতিতে হিরোশিমা জাতীয় উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে মতুয়াসু নদীর সামনে হাজারো ফানুস বাতি ছেড়েছেন হিরোশিমা শহরবাসীরা। ১৯৪৫ সালে স্মৃতি রক্ষণ এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৪ হাজার অধিবাসীকে সম্মোধন করে প্রধানমন্ত্রী সিনবো আবে বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচীর আহ্বান জানান।

তিনি বলেন, পারমাণবিক বোমায় শুধু হাজারো হিরোশিমা নাগরিক নিহত হয়ন নি, বেঁচে যাওয়া অধিবাসীদের জীবনে নিয়ে এসছে অসহনীয় ভোগান্তি আর কষ্ট।

সিনবো আবে আরো বলেন, আজ হিরোশিমা শহরটি আবার পুর্নজ্জীবিত হয়ে উঠেছে, পরিণত হয়েছে শিল্প ও সংস্কৃতির শহরে। মর্মান্তিক এই ঘটনার ৭০ বছর পরেও আমি বিশ্ব শান্তির ওপর জোড় দিচ্ছি।

১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র।

লিটল বয় নামের এই পারমাণবিক বোমার হামলায় কমপক্ষে এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়।

তিন দিন পর ফ্যাটম্যান নামে আরেকটি পারমাণবিক বোমা হামলায় নাগাসাকিতে মারা যায় ৭৪ হাজার মানুষ।

বোমার তেজস্ক্রিয়ায় দুই শহরে পরে আরো চার লাখের মতো মানুষ মারা যায়। বিকালঙ্গ হয়ে অনেক শিশুর জন্ম হয়।

বিষয়:পারমাণবিক বোমা হিরোশিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…