চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া হত্যাকারীদের ফাঁসি কার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দিল্লির আলোচিত নির্ভয়া মামলার চার আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

২০১২ সালে ভারতের নয়াদিল্লির চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ ও হত্যা করা হয়। সারা বিশ্বে এই হত্যাকাণ্ড আলোড়ন তুলেছিলো।

এর আগে আসামীদের আদালত থেকে তিনবার মৃত্যুদণ্ডের আদেশ হলেও তা কার্যকর প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহার জেলে চার আসামীর একই সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আসামীরা হচ্ছেন- অক্ষয় ঠাকুর (৩১), বিনয় শর্মা (২৬), পবন গুপ্তা (২৫) ও মুখেশ সিং (৩২)। তারা চারজনই এই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত।

মৃত্যুদণ্ড কার্যকরে সন্তোষ প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশা দেবী।

তিনি বলেন, আমরা ভারতের মেয়েদের সুবিচার পাওয়ার জন্যে আমাদের লড়াই চালিয়ে যাব। তবে ন্যায়বিচার পাওয়ার জন্যে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা খুব কষ্টকর ছিল। একসময় এই অপেক্ষা মানসিক যন্ত্রণা হয়ে উঠেছিল। তবে শেষপর্যন্ত আমরা ন্যায়বিচার পেয়েছি।

Reneta

আশা দেবী বলেন, ফাঁসি কার্যকর হওয়ার পর  আমি আমার মেয়ের ছবি জড়িয়ে ধরেছিলাম।

এনডিটিভি বলছে, ৮০’র দশকের পর ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে চারজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল। এর আগে ৮০’র দশকে পুনেতে একই সময় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো।

আলোচিত নির্ভয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতে ধর্ষণবিরোধী নতুন আইন প্রণয়ন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্ভয়া মামলামৃত্যুদণ্ড কার্যকর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT