চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত হলে ঢাকাবাসীর সমস্যা সমাধানে ‘হটলাইন’: তাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য হেল্পলাইন চালু করবেন।

তিনি জানান: হেল্পলাইনে ঢাকাবাসী যে কোনো অভিযোগ দিতে পারবে। হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে তারা সরাসরি মেয়রকে সংযোগ করতে পারবে। মেয়র সঙ্গে সঙ্গেই সেই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে বীর উত্তম হাবিবুর রহমান গেইটের সামনে সপ্তম দিনের মত নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম শুরুর আগে এসব কথা বলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

তাপস বলেন: আমি আপনাদের এতটুকু নিশ্চিত করতে পারি, নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়; একজন সেবক হিসেবে ঢাকাবাসী জন্য কাজ করে যাবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবা প্রদানকারী সংস্থা। সুতরাং এই সেবা সংস্থাকে ২৪ ঘণ্টা ঢাকাবাসী সেবার নিয়োজিত রাখবো। একজন সেবক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৪ ঘণ্টা ঢাকাবাসীর সেবা করবো। একজন সেবক হিসেবে ঢাকাবাসী আমাকে ২৪ ঘণ্টাই পাবে।

আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী বলেন: গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা ঢাকাবাসীর থেকে পাচ্ছি। আমরা উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, সেই রূপরেখা ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আপনারা জানেন ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। আমাদের প্রথম পরিকল্পনা হলো আমাদের ঐহিত্যকে সংরক্ষণ করা। এবং ঐহিত্যের স্বকীয়তা-অপরূপ রয়েছে সেটাকে প্রস্ফুটিত করা।

তিনি যোগ করেন: ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সেভাবে কাজ করতে চাই। আমাদের হারিয়ে যাওয়া ঐহিত্য যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি, পুনরুজ্জীবিত করতে পারি। এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি এটা আমাদের পরিকল্পনায় রয়েছে।

ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে নির্বাচনী প্রচারণায় যুবলীগ
Reneta

ঢাকাকে পরিষ্কার সুন্দর নগরী হিসেবে সাজিয়ে তোলার প্রত্যয় জানিয়ে তাপস বলেন: আমাদের প্রাণের ঢাকাকে আমরা পরিষ্কারবান্ধব সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো। আবর্জনা পরিষ্কার এগুলো দৈনন্দিন কাজ, দৈনন্দিন করা হবে। বাসযোগ্য-উন্নত ঢাকা গড়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘণ্টা কাজে নিয়োজিত থাকবে। আমি নির্বাচিত হলে প্রথম দিন থেকেই মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রাস্তায় উন্মুক্ত আবর্জনা থাকবে না সেই ব্যবস্থা করবো।

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী লালবাগে গণসংযোগ করেন তাপস। এর আগে ইরাকি মাঠ ও ললিতমোহন দাস লেনে গণসংযোগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনশেখ ফজলে নূর তাপসসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT