চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিতদের গেজেট সংসদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
সংসদে নির্বাচিতদের গেজেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ‘নির্বাচনের পরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গেজেট নোটিফিকেশন। ২৯৮টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি যাতে যাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে তাদের শপথ গ্রহণ করাতে পারে।’

মঙ্গলবার কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন: ‘মাননীয় কমিশন গতকালকে অনুমোদন দেয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং আজকে সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘এটা স্বাভাবিকভাবে যেটা হয়, যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা একটি নির্দিষ্ট ফরমেটে প্রতিবেদন প্রেরণ করেন। সেই প্রতিবেদনটা আমরা গতকাল সকল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার সাথে সাথেই গেজেট নোটিফিকেশন করেছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই এতে স্বাক্ষর করেছেন এবং সবাই অনুমোদন দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগেজেট প্রকাশনির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি

পরবর্তী

স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দেশের তরুণ সমাজ

পরবর্তী

স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দেশের তরুণ সমাজ

নির্বাচন বাতিল করতে সর্বোচ্চ আদালতের প্রতি জয়নুলের দাবি

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT