আন্তর্জাতিক

তরুণদের ভোটের পিছনে ছুটছেন ৯৩ বছর বয়সী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

তরুণদের ভোটের পিছনে ছুটছেন ৯৩ বছর বয়সী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

জিম্বাবুয়ের আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে তরুণদের ভোটের পিছনে ছুটছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে দেশব্যাপী কয়েক দফা র‌্যালিও করেছেন জিম্বাবুয়ের ৯৩ বছরের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

দেশটির নতুন পরিসংখ্যান অনুযায়ী ৩৫ বছরের নিচে ৭০% জনগণের বসবাস। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এই তরুণ ভোটারদের আর্কষণ করার জন্য তিনি এত আগে এই প্রচারণায় নেমেছেন।

প্রচারণা অংশ হিসাবে রাজধানী হারারের পূর্ব শহর মেরান্ডোরার এক স্টেডিয়ামে র‌্যালি করতে গেলে সেখানে প্রচুর জনসমগম হয়। দেশটির প্রেসিডেন্টের  এই বছরে এই ধরণের আরো নয়টি প্রচারণা র‌্যালি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক হেরাল্ড।

জিম্বাবুয়ের ৯৩ বছর বয়সের প্রেসিডেন্ট মুগাবে ১৯৮০ সাল থেকে রাষ্ট্রের শাসন ক্ষমতায় আসীন। ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখেই তিনি এই প্রচারণা চালাচ্ছে।

তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। তাকে কিছু দিন ধরে কয়েকটি মিটিং এ ঘুমাতে দেখা যায়। তার মুখপা্ত্র অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন তিনি চোখের বিশ্রাম ‍দিচ্ছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…