চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে বিএনপির মামলা খতিয়ে দেখবে ইসি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রাইব্যুনালে বিএনপির করা মামলা নির্বাচন কমিশন দেখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নির্বাচন নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলে আদালতে মামলা করতে পারেন।

জামায়াতের নাম পরিবর্তন করে রাজনীতিতে আসালে আওয়ামী লীগের পক্ষ থেকে নূন্যতম ছাড়ের সুযোগ নেই বলেও এসময় জানান তিনি। বলেন: জামায়াত অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলে তার পরে সিদ্ধান্ত হবে। জামায়াত যতই নাম পরিবর্তন করে রাজনীতি করুক আমাদের নূন্যতম ছাড়ের সুযোগ নেই। যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগ আগের মতই শক্ত অবস্থানে রয়েছে। জামায়াতের বিষয়ে নমনীয় হওয়ার কারণ নেই।

Banglabid

উপজেলায় আওয়ামী লীগের কোন্দল যাতে বৃদ্ধি পায় এ কৌশলের অংশ হিসাবেই বিএনপি এবার দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না এমনটি জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি মনে মনে মনঃকলা খেতে পারে। এখানে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের অন্তঃকলহ বাড়লে, তাতে বিএনপির লাভটা কি? রেজাল্ট কি তাদের পক্ষে আসবে? আওয়ামী লীগের যদি নৌকা প্রার্থী না জেতে, তাহলে বিদ্রোহী প্রার্থী জিতবে? সেও তো আওয়ামী লীগের, তাতে বিএনপির লাভ কি? বিদ্রোহী প্রার্থী হলে সেও তো আওয়ামী লীগের। তারা কোন রেজাল্ট এখানে পাচ্ছে না।

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার বা দলীয় সিদ্ধান্ত শীতিল করার কৌশল আছে কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: প্রার্থিতা প্রত্যাহারের আগে আমি কেউ বিদ্রোহী এই কথাটা বলতে পারি না। কাজেই আগে আমরা দেখছি যে, কারা কারা নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর যদি কেউ বিদ্রোহ করে তখনকার বিষয়টা আমরা তখন দেখবো। বিদ্রোহী আছে কি না দেখতে হলে প্রার্থীতা জমা দেওয়া থেকে প্রত্যাহার পর্যন্ত তো অপেক্ষা করতে হবে।’

ওয়ার্ড কাউন্সিলর পদে উন্মুক্ত করেছেন তাহলে কি উপজেলা চেয়ারম্যান পদও উন্মুক্ত করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে কাদের বলেন: ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কোনো দলীয় প্রতীক নাই, কিন্তু উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদগুলো উন্মুক্ত করে দিয়েছি। যাতে করে সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতার একটা সুযোগ থাকবে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে আমরা আমাদের নৌকা প্রতীক দিয়েছি, উপজেলা চেয়ারম্যান পদ আমরা উন্মুক্ত করিনি।

Reneta

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মেয়েরা যেন নিজের কথা বলতে কখনো ভয় না পায়’

পরবর্তী

বিরহী নেহাকে প্রেম প্রস্তাব?

পরবর্তী

বিরহী নেহাকে প্রেম প্রস্তাব?

সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT