‘নির্বাচন থেকে সরাতে সাম্প্রদায়িক হামলার মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানো হচ্ছে’

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ফখরুল ইসলাম আলমগীর, একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে হয়রানি করতে ও নির্বাচনের মাঠ থেকে সরিয়ে রাখতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দলের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিকে নির্মূল করতে বিএনপির ১৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






