চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ঘিরে প্রাণহানি কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর আদাবরে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় গাড়িচাপায় দুইজন নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, নির্বাচনকে ঘিরে প্রাণহানি কাম্য নয়।

শনিবার দুপুরে মগবাজারের টিএনটি কলোনি মাঠে আয়োজিত এক নির্বাচনী সুধি সমাবেশ শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় কিছুটা উত্তেজনা থাকে। তবে, প্রাণহানি কাম্য নয়। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও  মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)।

আদাবরে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগে এমন ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।

Reneta

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে গণগ্রেপ্তারেরর অভিযোগ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: কাউকে গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের নামে মামলা রয়েছে, যাদের নামে নাশকতার অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচননির্বাচনী-সহিংসতালিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT