বিনোদন

নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি চাই না: সাইমন

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাইমন সাদিক

সাইমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পেছনে দর্শক ও ক্যামেরা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইমন একটি অনুষ্ঠানে উপস্থিত, তিনি হালকা হলুদ পোশাক পরেছেন, পেছনে দর্শক ও ক্যামেরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন এলেই এফডিসির সংগঠনগুলোর সদস্যরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। এ কারণে সিনেমার বিনিয়োগকারীরা দিনে দিনে এফডিসি বিমুখ হয়েছেন বলে দাবী চিত্রনায়ক সাইমন সাদিকের।

তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে একে অন্যের বিরুদ্ধে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। এতে করে প্রযোজকরা সিনেমা নির্মাণে আগ্রহ হারাচ্ছেন। তাই নির্বাচন ঘিরে কোনো ধরনের পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি চাই না।

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাইমন সাদিক। এর আগে প্রথম নির্বাচনে অংশ নিয়ে তিনি কার্যকরী সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।

সাইমন বলেন, গত বছর নির্বাচনে অংশ নিইনি একটাই কারণে তা হলো পাল্টাপাল্টি বিভিন্ন কথাবার্তা, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির কারণে। এবার নির্বাচন করার কারণ আমাদের প্যানেল থেকে কেউ এ কাজটি করবে না।

এই নায়ক বলেন, যখন গ্রামে যাই, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, ‘এফডিসির মধ্যে এসব কী হয়?’ এগুলো শুনতে খুব খারাপ লাগে। তাই নির্বাচন ঘিরে কাদা ছোড়াছুড়ি ছড়াক এগুলো একেবারেই কাম্য নয়।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সাইমন বলেন, শিল্পীদের সাথে আমি খুব সাধারণভাবে চলাফেরা করি। পর্দায় নায়ক হলেও বাস্তবে আমি খুব সিম্পল একজন ব্যক্তি। নিয়মিত কাজ করছি। তাই আমি জানি একজন শিল্পী কী চায়। তারা আসলে কাজ করতে বাঁচতে চায়।

সাইমন আরো বলেন, আমাদের প্যানেলের নির্বাচনী ইশতিহার ঘোষণা করবো আগামীতে। সেখানে পরিস্কারভাবে তুলে ধরা হবে আমরা কী কী করতে চাই। তবে সবকিছুর উর্ধ্বে শিল্পীরা যাতে কাজে ব্যস্ত হতে পারে সেদিক গুরুত্ব দেয়া হবে।

বিষয়:নির্বাচন শিল্পী সমিতি সাইমন সাইমন সাদিক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…