বিনোদন

নির্বাচন ঘিরে এফডিসিতে নির্মাতাদের ঢল [দেখুন ছবিতে]

নির্বাচন ঘিরে এফডিসিতে নির্মাতাদের ঢল [দেখুন ছবিতে]

চলচ্চিত্রের আঁতুর ঘর এফডিসিতে শুক্রবার দিনব্যাপী চলছে পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও নির্মাতাদের পদভারে এফডিসি প্রাঙ্গণ সরব হয় দুপুরের পর।

শুক্রবার হওয়ায় জুম্মার নামাজের পরেই মূলত এফডিসিতে নির্মাতাদের আনাগোনা বাড়তে থাকে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে একে একে এফডিসিতে আসেন সব ঘরানার নির্মাতারা।

এসময় এবারের নির্বাচনে অংশ নেয়া পরিচালক সমিতির প্রার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়। কারা এসেছিলেন ভোট দিতে, দেখে নিন ছবিতে:

দুপুরের পর ভোট দিতে এফডিসিতে এসেছিলেন নির্মাতা ফারুকী
পরিচালক সমিতির নির্বাচনে ভোটার কিংবদন্তি অভিনেত্রী কবরী, তিনিও ভোট দিতে দুপুরের দিকে এসেছিলেন এফডিসিতে
হাস্যোজ্জ্বল মেজাজেই এফডিসিতে ভোট দিতে এসেছিলেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত নির্মাতা তৌকীর আহমেদ
ভোট দিতে পরিচালকদের দীর্ঘ লাইন…
ভোট দিতে এসে নির্মাতাদের আড্ডা
দুপুরে ভোট দিতে এফডিসি এসেছিলেন ‘জালালের গল্প’ নির্মাতা আবু শাহেদ ইমন
ভোট দেয়ার এক ফাঁকে নির্মাতাদের আড্ডা চিত্র
ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভোট দিতে এফডিসিতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন
ভোট দিতে এসেছিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা

‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু ভোট প্রাঙ্গণে এসেছিলেন সকাল সকালেই
অসুস্থতা নিয়েও বেশ কয়েকজন নির্মাতাকে ভোট দিতে আসতে দেখা গেছে
পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসি এসেছিলেন ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি

ছবি: নাহিয়ান ইমন

বিষয়:আবু শাহেদ ইমন এফডিসি গুলজার পরিচালক সমিতি ফারুকী বদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…