চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন করতে পারবেন না বিএনপির তিন প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
আদালত
A A

উপজেলা চেয়ারম্যান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারছেন না পৃথক তিনটি আসনের বিএনপির তিন প্রার্থী।

এর হলেন ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন, বগুড়া-৩ আসনের আব্দুল মোহিত তালুকদার ও বগুড়া-৭ আসনের সরকার বাদল।

সোমবার এই তিন প্রার্থীর বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চের দেয়া আদেশের ফলে এরা নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণায় নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ। সে রিটের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে আবেদন করেন তমিজ উদ্দিন। পরে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। সে ধারাবাহিকতায় আজ বিষয়টির উপর শুনানি নিয়ে আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

এদিকে বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পেতে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার হাইকোর্টে রিট করেন। সে রিটের পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন। সে আদেশ স্থগিত চেয়ে ইসি আবেদন করে আপিল বিভাগে। সে আবেদনের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় আজ বিষয়টির উপর শুনানি নিয়ে আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন।

আর বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে পেতে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল হাইকোর্টে রিট করেন। সে রিটের পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সে আদেশ স্থগিত চেয়ে ইসি আবেদন করে আপিল বিভাগে। ওই আবেদনের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় আজ আপিল বিভাগ শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান রাখার নির্দেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT