চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এটি সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে। তিনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণের সর্বক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে।’

বুধবার তিনি তার তেজগাঁওস্থ কার্যালয়ে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসবকথা বলেন।

বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড প্রকল্পের প্রশংসা করে বলেন, এই প্রকল্পটি ফরাসি প্রতিষ্ঠান ওবের্থার টেকনোলজিস (ওটি)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সোফি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ফরাসি সরকার রাজনৈতিকভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য সব রকমের সহযোগিতা অব্যাহত রেখেছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফরাসি কোম্পানী যথাযথ মান অক্ষুন্ন রেখে যেন যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে পারে। ফরাসি রাষ্ট্রদূত এ সময় ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলাতেও সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের একটি চিঠিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হাস্তান্তর করেন।

চিঠিতে ফিলিপ বলেন, ২০১৭ সালে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বর্ষ উদযাপন করছি। আমি আশা করি, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা জোরদার অব্যাহত রেখে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন জোরদারকরণেও আমাদের সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফরাসিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফরাসি সরকারের বর্তমান তরুণ নেতৃত্বকেও স্বাগত জানান।

এ বছরের অক্টোবরের শেষ নাগাদ ইউনেস্কোর অনুষ্ঠেয় একটি অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতের জন্য অধির অপেক্ষায় আছেন বলেও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।

Reneta

প্রধানমন্ত্রীর কার্যালযের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এবং প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল মিয়া মোহম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফরাসি রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT