চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে যা জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ইসির সংলাপ

নির্বাচনকালীন সরকার কার্যত একটি তত্ত্বাবধায়ক ভূমিকা ছাড়া আর কোনো ভূমিকা পালন করতে পারবে না বলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু আর গ্রহণযোগ্য করার বিভিন্ন পরামর্শ জানতে নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের সংলাপ শুরু হয় সোমবার সকালে।

ওই সংলাপের পর সাংবাদিকদের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে ধরণের রাজনৈতিক কাঠামোর ভেতরেই হোক না কেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও তাদের কোনো অবস্থায়ই প্রচলিত ও দৈনন্দিন নির্ধারিত কাজের বাইরে কিছু করার সুযোগ থাকবে না।

‘এবং সবচেয়ে বড় কথা, প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য ইসির হাতে যে ক্ষমতা আছে তার সর্বাঙ্গীন প্রয়োগ করার কথা বলা হয়েছে,’ বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি আরও জানান, যারা যারা রাজনৈতিক দলের মনোভাবাপন্ন বা সম্পৃক্ত, সেই ধরণের আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী কাজ থেকে দূরে রাখার ব্যাপারে সংলাপে বলিষ্ঠভাবে মত দেয়া হয়েছে।

‘না ভোট’ চালুর ব্যাপারে সংলাপে আলোচনা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেন, না ভোট চালুর পক্ষে যুক্তি হচ্ছে, বড় রাজনৈতিক জোট দু’টো অনেক সময় অর্থ ও পেশিশক্তির কাছে মাথা নত করে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেয়।

Reneta

‘না ভোট থাকলে তো আমরা গিয়ে বলতে পারব, তোমাদের এই মনোনয়ন আমরা পছন্দ করলাম না,’ বলেন আসিফ নজরুল।

দ্বিতীয় যুক্তি হিসেবে তিনি বলেন, এর আগে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবার যেন এরকম কোনো সুযোগ না থাকে সেজন্য না ভোট দরকার। এই সুবিধাগুলো বিবেচনা করে অনেক দেশেই না ভোটের প্রচলন রয়েছে।

এর আগে চালু করা না ভোটে দেশের নির্বাচনে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে আবারও এই ভোট ব্যবস্থার সুযোগ চালু করার পরামর্শ দেন এই ঢাবি শিক্ষক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হতে পারে – এ ব্যাপারে পরোক্ষভাবে সব আলোচক একমত ছিলেন বলেও জানান তিনি। সংলাপে সবাই বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে।

এছাড়াও সংলাপে ভোটার তালিকা, সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল বলে বক্তারা জানান।

সংলাপে নির্বাচনী রোডম্যাপের ৭টি বিষয় নিয়ে বিশিষ্ট নাগরিকদের বিভিন্ন পরামর্শ নেয় ইসি। যে সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক না কেন, ইসির সঙ্গে হওয়া এই সংলাপই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আশা করছেন বর্তমান আর সাবেক নির্বাচন কমিশনাররা।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে কোন রোডম্যাপ কিংবা সংলাপ আযোজন না হলেও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচনী সংলাপের আয়োজন করেছিল তৎকালীন হুদা কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT