চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতিকে এলডিপির ১৭ প্রস্তাব

রাহুল রায়রাহুল রায়
৭:৫৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় রাষ্ট্রপতিকে ১৭ দফা প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।

নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং ইসি গঠনে একজন সাবেক প্রধান বিচারপতিকে আহ্বায়ক করে সার্চ কমিটি গঠনসহ নির্বাচনকালীন সরকার নিয়েও প্রস্তাবনা দিয়েছে তারা।

তবে কৃষক-শ্রমিক-জনতা লীগ রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নির্দিষ্ট কোনো প্রস্তাবনা না দিয়ে বলেছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যা করবেন, তাতেই তাদের সমর্থন থাকবে।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার তৃতীয় দিনে বৈঠক হয়, ২০ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির। বঙ্গভবনে বেলা তিনটায় ১০ সদস্যের এলডিপির প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা শুরু হয়।

পরে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে বৈঠক নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

এরপর বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে বঙ্গভবনে আসে কৃষক শ্রমিক জনতা লীগের ১২ সদস্যের প্রতিনিধিদল। তাদের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় আলোচনায় বসেন রাষ্ট্রপতি।

Reneta

বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, তাদের কোনো প্রস্তাবনা নেই। রাষ্ট্রপতির সিদ্ধান্তেই আস্থা রাখছেন তারা।

দু’দলই বলেছে, রাষ্ট্রপতি খুবই আন্তরিকতা নিয়ে কথা বলেছেন। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিষয়ে আশাবাদী তারা।

গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। এদিন বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন রাষ্ট্রপতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এরপর মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, আলোচনা ফলপ্রসু হয়েছে।

আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর বৈঠকের কথা রয়েছে।

এছাড়াও নতুন করে আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২৭ ডিসেম্বর বিকেলে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোট ২৯ ডিসেম্বর, জাতীয় পার্টি (জেপি) ২ জানুয়ারি  এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩ জানুয়ারি আলোচনায় বসবেন রাষ্ট্রপতির সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT