নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিচ্ছে বিএনপি

সামনের নির্বাচনে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ওই ভোটে যাতে প্রকৃত জনমত প্রতিফলিত হয়, সে ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ওই লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব শিগগিরই জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



