নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর নাবালিকা মেয়েকে গণধর্ষণ করেছে পরাজিত প্রার্থীর আত্মীয়রা। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার একটি গ্রামে। খবর এনডিটিভি।
তবে ঘটনা এখানেই শেষ নয়। পরাজিত প্রার্থীর আত্মীয় স্বজনেরা এতটাই প্রভাবশালী যে পুলিশ প্রথমে ধর্ষণের অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়। এমনকি এ ব্যাপারে নিয়ে এগোতেই নিষেধ করে।
শেষ পর্যন্ত ধর্ষণের শিকার ওই একাদশ শ্রেণির মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। এরপরই টনক নড়ে পুলিশের।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মেয়েটি তার রুমে ঘুমিয়েছিলো। ওই সময় তাকে কিছু লোক তুলে নিয়ে যায়। ধর্ষণ শেষে তারা আবার তাকে ফেরত পাঠিয়ে দেয়। পরে বাড়ি ফিরে মেয়েটি তার মাকে ঘটনাটি বলে।
আত্মহত্যার পর অবশ্য পুলিশ মামলা নিয়েছে, অভিযুক্তরা যে পরাজিত প্রার্থীর আত্মীয় সেটাও স্বীকার করেছে।






